Vande Bharat: কেরলে সদ্য চালু হওয়া বন্দেভারতে পাথর! কারণ নিয়ে জল্পনা

কেরলে সম্প্রতি চালু হওয়া বন্দেভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা। সেমি হাইস্পিড ট্রেনে পাথর ছোঁড়ার এই ঘটনা ঘটে মালাপ্পুরমের তিরুনাভায় এবং তিরুরের মধ্যে। তবে এই ঘটনায় কেউ আহত হননি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সি ফোর কোটের ৬২ ও ৬৩ নম্বর সিটের জানালায় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। মালাপ্পুরম পুলিশের তদন্ত ছাড়াও রেল পুলিশ আলাদা করে মামলা নথিভুক্ত করেছে। দক্ষিণ রেলের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে ট্রেনের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছেন।

বন্দেভারত এক্সপ্রেস
Photo Credit: ফাইল ছবি

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৫ এপ্রিল তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেল স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারতের যাত্রা সূচনা করেন। তবে মালাপ্পুরম জেলার তিরুর স্টেশনে এই ট্রেন থামানোর দাবিতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ বিক্ষোভ প্রদর্শন করেছিল।

কেরলের এই বন্দেভারত ১১ টি জেলা তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ, পাঠানামথিট্টা, মালাপ্পুরম, কোঝিকোড, কান্নুর ও কাসারগোডকে যুক্ত করেছে। ট্রেন চালুর কয়েকঘন্টার মধ্যে শর্নুরে পৌঁছনোর সময় পালাক্কাদের কংগ্রেস সাংসদ ভিকে শ্রীকন্দন বন্দে ভারতে পোস্টার লাগিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য সেইসব পোস্টার সরিয়ে ফেলা হয়।

বন্দেভারত এক্সপ্রেস
Photo Credit: ফাইল ছবি

বন্দেভারত ট্রেনের ঘোষণার পরে প্রথম রিপোর্টে স্টপের তালিকায় ছিল তিরুর। পরে শর্নুরকে অন্তর্ভুক্ত করা হলে তিরুর বাদ পড়ে যায়। সেক্ষেত্রে ট্রেনে পাথর ছোঁড়ার এই ঘটনার কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর আগে অবশ্য বন্দেভারত চালুর পরে তা লক্ষ্য করে পাথ ছোঁড়ার একাধিক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্ধ্রপ্রদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+