Vande Bharat: বাংলার ছোঁয়া অন্য রাজ্যে! এবার প্রধানমন্ত্রীর ফ্ল্যাগ অফের আগে পাথর ছোড়ার ঘটনা বন্দে ভারতে

এ যেন বাংলার ছোঁয়া। অবশ্য খারাপ কাজে। একেবারে সরাসরি জাতীয় সম্পত্তি নষ্টের ঘটনা। এদিন বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তবে তা পশ্চিমবঙ্গ কিংবা বিহারের বাইরে অন্য রাজ্যে। ট্রেনটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দাঁড়িয়ে

এ যেন বাংলার ছোঁয়া। অবশ্য খারাপ কাজে। একেবারে সরাসরি জাতীয় সম্পত্তি নষ্টের ঘটনা। এদিন বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তবে তা পশ্চিমবঙ্গ কিংবা বিহারের বাইরে অন্য রাজ্যে। ট্রেনটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পাথর ছোড়ার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

 অন্ধ্রপ্রদেশে বন্দে ভারতে পাথর

অন্ধ্রপ্রদেশে বন্দে ভারতে পাথর

এদিনের ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। বিশাখাপত্তনমের কাছে কাঞ্চারাপালেমে পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। যে সব এলাকার ওপর দিয়ে এই ট্রেন যাবে, সেখানেই তা চালিয়ে দেখার সময় এই ঘটনা ঘটে। এরপরেই সেখানে এই ঘটনার তদন্তের আদেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ১৯ জানুয়ারি

অন্ধ্রপ্রদেশে এই সেমি হাইস্পিড ট্রেনের ফ্ল্যাড অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ জানুয়ারি সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গ ও বিহারের একাধিক ঘটনা

পশ্চিমবঙ্গ ও বিহারের একাধিক ঘটনা

গত ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারতের ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে সেই ট্রেন চলাচল শুরু হয়। তবে এখনও পর্যন্ত সেই ট্রেনের ওপরে অন্তত পক্ষে চারটি পাথ ছোড়ার ঘটনা ঘটেছে। কখনও সেই ঘটনা ঘটেছে বর্ধমানের চন্দনপুরে। আবার কখনও তা ঘটেছে বিহারের বারসইয়ে।

রাজনৈতিক দোষারোপের পালা

রাজনৈতিক দোষারোপের পালা

পশ্চিমবঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক দোষারোপের পালা শুরু হলেও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে তা এখনও ঘটেনি। প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফের দিন হাওড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেন অনেকে। সেই কারণে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা বলে অভিযোগ বিজেপির। তবে পাল্টা মুখ্যমন্ত্রী দাবি এইসব ঘটনার অনেকগুলিই ঘটেছে বিহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+