Vande Bharat Express: পরপর বন্দে ভারতে পাথর ছোড়াই কাজ ছিল এই গ্যাংয়ের! ধরা পড়তেই সামনে এল আরও বড় তথ্য
Vande Bharat Express Train: দেশের অন্যতম প্রিমিয়া ট্রেনের মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই ট্রেনকে লক্ষ্য করে বারবার ছোঁড়া হচ্ছে পাথর। গত কয়েকমাসে দেশের বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটেছে। যা রীতিমত উদ্বেগের ভারতীয় রেলের কাছে। এই অবস্থায় বড় সাফল্য উত্তরপ্রদেশ এটিএসের।
গ্রেফতার করা হল এক অভিযুক্তকে। আর তাঁকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা আধিকারিকরা। জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) পাথর ছোঁড়ার পিছনে একটি গ্যাং তৈরি হয়েছে।

শুধু তাই নয়, মোবাইল ছিনতাই করতেই নাকি এই কাজ করা হতো বলেও ধৃতকে জেরা করে জানতে পেরেছে উত্তরপ্রদেশ এটিএস। আর তা একেবারে চমকে দেওয়াত মতো বলছেন তদন্তকারীরা।
Vande Bharat Express Train: কীভাবে ধৃতকে ধরা হল?
গত ২৩ অগাস্ট রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। কাশী স্টেশন এবং ব্যাসনগর, পরপর দুই জায়গায় এই ট্রেনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়। এরপরেই তদন্ত শুরু হয়। উত্তরপ্রদেশ এটিএস বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।
ঘটনায় পবন কুমার সাহানি বলে এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে তদন্তকারী জানতে পারেন হুসেন নামে আরও এক যুবক এই ঘটনার সঙ্গে। তাঁকেও গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরায় এটিএসের আধিকারিকরা জানতে পারেন, বন্দে ভারতের পাথর নিক্ষেপ করতে একটা গ্যাং তৈরি হয়েছে। মূলত মোবাইল ছিনতাই করার লক্ষ্য তারা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ত বলে জেরায় জানিয়েছে ধৃতরা।
Vande Bharat Express Train: কীভাবে হতো এই কাজ?
তদন্তকারীরা জানতে পেরেছেন, বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করা হতো। তাতে আস্তে হয়ে যেত ট্রেনটি। এরপরেই জানলার ধারে কিংবা দরজায় দাঁড়ানো ব্যক্তির হাত থেকে মোবাইল নিতে পালাত তারা।
Vande Bharat Express Train: কি বলছে এটিএস?
উত্তরপ্রদেশ ATS জানাচ্ছে, যে রেল দুর্ঘটনার আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর পিছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমনকি ধৃতদের জেরা করে যে গ্যাংয়ের কথা উঠে এসেছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এমনকি অন্যান্য সদস্যদেরও ধরার চেষ্টা চালাচ্ছে উত্তরপ্রদেশ এটিএস। অন্যদিকে ধৃতদের রেল পুলিশের হাতে তুলে দিয়েছে এটিএস।












Click it and Unblock the Notifications