Vande Bharat Express: পুরীগামী বন্দে ভারতে পাথর হামলা, ভাঙল জানালা! বিপদ এড়ালেন যাত্রীরা

Vande Bharat Express: ফের পাথর হামলা ওডিশাগামী বন্দে ভারত এক্সপ্রেসে। ঢেঙ্কনাল-আঙ্গুল রেলওয়ে সেকশনে মেরামন্ডলি এবং বুধপাঙ্কের মধ্যে দেশের প্রথম সেমি বুলেটের উপর পাথর হামলার ঘটনা ঘটে। আর তাতে সম্পূর্ণ ভেঙে যায় বন্দে ভারত ট্রেনটির জানলার কাঁচ। যদিও এই ঘটনায় ট্রেনে থাকা কোনও যাত্রী আহত হননি বলেই খবর।

কীভাবে এই হামলার ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ট্রেনে (Vande Bharat Express) লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিকেও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (20835) ট্রেনে (Puri-Rourkela Vande Bharat Express) এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে।

Vande Bharat Express

যদিও ঘটনার পরেই ইস্টওয়েস্ট রেলওয়ের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আর সেখানে বিষয়টিকে যে রেল (Vande Bharat Express) যথেষ্ট কড়া ভাবে দেখছে তা জানানো হয়েছে। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে রেল পুলিশ যৌথ ভাবে অভিযুক্তকে খোঁজার কাজ করছে বলেও বিবৃতিতে জানিয়েছে রেল।

যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে বন্দে ভারতের (Vande Bharat Express) উপর পাথর হামলা নতুন কিছু নয়। একাধিক রুটে বারবার বন্দে ভারত ট্রেনটিকে লক্ষ্য করে পাথর হামলার মতো ঘটনা ঘটেছে। এমনকি হাওড়া থেকে ছাড়ে বহু বন্দে ভারতের উপরেও হামলার ঘটনা ঘটেছে। একের পর এক হামলার ঘটনায় রীতিমত চিন্তিত রেল আধিকারিকরা।

যদিও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে রেলের তরফে ইতিমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করয়ে রেললাইনের পাশে থাকে এমন মানুষদেরকে নানা ভাবে সচেতন করার কাজ চালাচ্ছে রেল। তারা যাতে বন্দে ভারত ট্রেনের উপর কোনও ধরনের হামলা করে সে বিষয়েও বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তাতে তেমন ফল মিলছে না। যা দিনে দিনে চিন্তার কারণ হয়ে উঠছে ভারতীয় রেলের (Indian Rail) আধিকারিকরা।

বরং দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক বন্দে ভারতের (Vande Bharat Express) উপর হামলার ঘটনা ঘটে যাচ্ছে। এবার সে তালিকায় নয়া সংজজন রাউরকেলা-ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেস। গত মাসখানেক আগেই রাউরকেলা-ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর মধ্যেই এই ঘটনা। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+