পুলিশের কাছ থেকে চুরি করা অস্ত্র উদ্ধার কংগ্রেস বিধায়কের বাড়িতে, চাঞ্চল্য মনিপুরে
মনিপুরে কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুক পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি।
মনিপুরে কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুক পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি। এনআইএ-র একটি দল এই উদ্ধারকার্য চালিয়েছে। যার মধ্যে রয়েছে একটি পিস্তল, এটি ডিরেক্টর জেনারেল অব পুলিশের বাড়ি থেকে খোয়া যায় বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা গিয়েছে। মনিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির কাছ থেকে ৫৬টি খোয়া যাওয়া পিস্তলের মধ্যে ৩টি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। সেখান থেকেই জানা যায়, সাইকুল বিধানসভা এলাকার কংগ্রেস বিধায়ক ইয়ামথং হাওকিপ এই ঘটনায় জড়িত রয়েছেন।

পুলিশ ও এনআইএ আধিকারিকেরা হাওকিপের বাড়িতে তল্লাশি চালান। ইম্ফলের মন্ত্রীপুখী এলাকার বাড়িতে সোমবার তল্লাশি চলে। ডিজির বাড়ি থেকে ৫৬টি পিস্তল ও ৫৮টি ম্যাগাজিন খোয়া যাওয়ার ঘটনায় এই তল্লাশি চলেছে। ২০১৬ সালের সেপ্টেম্বর ও ২০১৭ সালের শুরুর দিকে এই অস্ত্র খোয়া যায়।
কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে ২৬.৪০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকার সোনা, একটি ৯ এমএম পিস্তল, একটি বেরেট্টা পিস্তল, একটি টমক্যাট ৩২-পিস্তল ও ম্যাগাজিন ও ৪৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। যার মধ্যে একে৪৭ ধরনের অস্ত্রও রয়েছে। পুলিশ রাজ্য জুড়ে এই ঘটনায় তদন্তে নেমেছে। আর কোনও রাজনৈতিক নেতার এই কাণ্ডে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications