প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে মোদীই, তবে কমতে পারে বিজেপির আসন, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা
প্রায় ৫৩ শতাংশ দেশবাসী মনে করেন মোদীই সফলতম প্রধানমন্ত্রী এবং পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তিনিই। ২২ শতাংশ মনে করেন রাহুল গান্ধী এই পদের উপযুক্ত। এমনই মত উঠে এসেছে ইন্ডিয়া টুডের নেশন পোল-এর সমীক্ষায়।
প্রায় ৫৩ শতাংশ দেশবাসী মনে করেন মোদীই সফলতম প্রধানমন্ত্রী এবং পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তিনিই। আর ২২ শতাংশ মনে করেন রাহুল গান্ধী এই পদের উপযুক্ত। এমনই মত উঠে এসেছে ইন্ডিয়া টুডের নেশন পোল-এর সমীক্ষায়।

দেশের বিভিন্ন জায়গায় এই সমীক্ষা চালানো হয়। দেশবাসীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আজই লোকসভা নির্বাচন হলে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কী ফের জিতবে? সাড়ে তিনবছরের সময়ে নরেন্দ্র মোদী কি সফলতম প্রধানমন্ত্রী? এখনই নির্বাচন ঘোষণা হলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন? ২০১৯-এর নির্বাচনে বিরোধীদের মধ্যে কে হতে পারেন মোদীর প্রতিদ্বন্দ্বী, এইসব প্রশ্ন রাখা হয়েছিল দেশবাসীর সামনে।
সমীক্ষায় দেশবাসীর ২৮ শতাংশ জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে ভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ শতাংশ জানিয়েছেন ভাল প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ১০ শতাংশের পছন্দের তালিকায় রয়েছেন অটলবিহারী বাজপেয়ী। ৮ শতাংশ তালিকায় রয়েছেন জওহরলাল নেহরু।
ইন্ডিয়া টুডের নেশন পোল-এর সমীক্ষা জানাচ্ছে, যদি এখনই নির্বাচন হয়, তাহলে এনডিএ ৫৪৩ আসনের মধ্য়ে পেতে পারে ২৫৮ টি আসন। ২০১৪ সালে এনডিএ পেয়েছিল ২৮২ টি আসন। ভোটের শতাংশের হিসেবে এনডিএ-র ঝুলিতে আসতে পারে ৪০ শতাংশ ভোট। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স পেতে পারে ২০২ টি আসন। ভোটের শতাংশের হিসেবে যা প্রায় ৩৮ শতাংশ। অন্যরা পেতে পারে ৮৩ টি আসন। ভোটের শতাংশের হিসেবে যা প্রায় ২২ শতাংশ।
সমীক্ষায় ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চার শতাংশ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। এরপরেই রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় তিনি পয়েছেন ৩ শতাংশ ভোট।
ভোটের ইস্যু হিসেবে ২৯ শতাংশ মানুষ বেকারিকেই এগিয়ে রাখতে চান। ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, মূল্যবৃদ্ধির কথা। ১৭ শতাংশ মানুষ জানিয়েছেন দুর্নীতির প্রসঙ্গ।
অযোধ্যায় রামমন্দির নির্মাণ ইস্যু কি ২০১৯-এর নির্বাচনে বড় হয়ে দেখা দিতে পারে, এই প্রশ্নের উত্তরে ৪৪ শতাংশ মানুষ সহমত হয়েছেন। ৩৮ শতাংশ মানুষ ভিন্নমত প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications