এখনও খোঁজ মিলল না বায়ুসেনার AN-32 বিমানের, সন্ধানে এবার নৌবাহিনীও
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরেও হদিশ মিলল না বায়ুসেনার এএন-৩২ বিমানের। সোমবার দুপুরে অসমের জোরহাট এয়ারবেস থেকে আন্তোনভ -৩২ বিমানটি রওনা হয়েছিল অরুণাচল প্রদেশে উদ্দেশ্য।
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরেও হদিশ মিলল না বায়ুসেনার এএন-৩২ বিমানের। সোমবার দুপুরে অসমের জোরহাট এয়ারবেস থেকে আন্তোনভ -৩২ বিমানটি রওনা হয়েছিল অরুণাচল প্রদেশে উদ্দেশ্য। ওড়ার আধঘণ্টার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চালক এবং ক্রু সহ ১৩ জন যাত্রী ছিল তাতে। তারপরেই তল্লাশি অভিযান শুরু করে বায়ুসেনা। অরুণাচলের চিন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে অবতরণ করার কথা ছিল।

দুপুর পর্যন্ত বিমানটির হদিশ না পেয়ে উদ্ধার কাজে নৌবাহিনীকে নামানো হয়েছে। দুপুর ১ টা থেকে তামিলনাড়ু থেকে আইএনএস রাজালি রওনা হয়েছে বিমান সন্ধানে। এই যুদ্ধ জাহাজ থেকেই নৌসেনার বিশেষ বিমান পি এইট আই আকাশ পথে সন্ধান চালাবে বলে নৌসেনার তরফ থেকে টুইটে জানানো হয়েছে। নৌসেনা ছাড়াও উপগ্রহের মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে। অরুণাচল প্রদেশ এবং অসমের বিভিন্ন জায়গার উপগ্রহ মারফৎ ছবি পাঠানো হচ্ছে ইসরোর কাছে। সেই উপগ্রহ চিত্রে বিমানের সন্ধান পাওযা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল দুপুর ১টা নাগাদ শেষ বার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। দুই ইঞ্জিন বিশিষ্ট আন্তোনভ-৩২ বিমানটি রুশ প্রযুক্তিতে তৈরি। গত চার দশক ধরে ওই বিমান ব্যবহার করছে ভারতীয় বায়ুসেনা। ২০১৬ সালেও এ ভাবেই বায়ুসেনার আর একটি আন্তোনভ বিমান নিখোঁজহয়ে গিয়েছিল। চেন্নাই থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে আন্দামান-নিকোবর যাওয়ার পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে ২৯ জন যাত্রী ছিলেন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনও হদিশ মেলেনি।












Click it and Unblock the Notifications