এখনও বাকী ১১ হাজার কোটি! ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল ‘লিকার ব্যারন’ বিজয় মালিয়ার
এখনও বাকী ১১ হাজার কোটি! ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল ‘লিকার ব্যারন’ বিজয় মালিয়ার
ফের সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা বিজয় কিংফিশার এয়ারলাইনস লিমিটেডের মালিক তথা লিকার ব্যারন বিজয় মালিয়া। সোমবার বিজয় মালিয়ার মালিকাধীন সংস্থা সংস্থা ইউনাইটেড ব্রুয়ারিজ হোল্ডিংস লিমিটেডের (ইউএইচবিএল) একটি আবেদন সুপ্রিম কোর্ট খারিজ হয়েছে বলে জানা যাচ্ছে। উল্টে এই মামলায় কর্নাটক হাইকোর্টের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালতের বিচারপতি ইউ.ইউ. ললিতের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজয় মাল্য ও তার অধীনস্থ সংস্থা ইউএইচবিএল-র বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। যা শোধ না করেই দীর্ঘদিন থেকে ব্রিটেনে আত্মগোপন করে রয়েছেন ভারতের এই নামজাদা শিল্পপতি। এদিকে ব্যাঙ্কগুলির ঋণ পরিশোধের ক্ষেত্রে তার থেকে প্রায় প্রাপ্য টাকা আদায়ে ইউএনএইচবিএল বন্ধ করা নির্দেশ দিয়েছিল কর্নাটক হাইকোর্ট। পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইউএনএইচবিএল। এবার সেখানেও তাদের মুখ পোড়ে।
এদিকে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কর্ণাটক হাইকোর্টের রায়দানের সময়েই দেখা যায় ঋণদাতাদের কাছে ইউবিএইচএল এর মোট বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকারও বেশি। এছাড়াও বিজ মালিয়ার ব্যক্তিগত বকেয়াও রয়েছে। অন্যদিকে বকেয়া পরিশোধের দাবিতে ২০১৭ সালেই ১৭টি ব্যাংকের কনসর্টিয়াম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। য়ার নেতৃত্বে ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া। সোমবারের রায় দানের সময়েই এসবিআইয়ের তরফে বরিষ্ঠ আইনজীবী মুকুল রোহতগি জানান বিজয় মালিয়ার থেকে এখনও পর্যন্ত ৩৬০০ কোটি টাকা উদ্ধার করা গেলেও ১১০০০ কোটি টাকা এখনও বাকি রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications