আরবিআই থেকে চুরি করলেও কাজ হবে না! ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, সতর্ক করল কংগ্রেস

আরবিআই-এর বাড়তি অর্থ দেওয়া নিয়ে সরকারের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, আরবিআই থেকে চুরি করলেও কোনওকাজ হবে না।

আরবিআই-এর বাড়তি অর্থ দেওয়া নিয়ে সরকারের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, আরবিআই থেকে চুরি করলেও কোনও কাজ হবে না। অন্যদিকে কংগ্রেস বলেছে, কেন্দ্রীয় ব্যাঙ্ক লুট করলেও তা দেশের অর্থনীতির পরিবর্তনে সাহায্য করবে না। সোমবার আরবিআই জানায় তারা ১,৭৬,০৫১ কোটি বাড়তি
অর্থ সরকারকে দেবে।

সরকারকে আক্রমণ কংগ্রেসের

আরবিআই-এর অর্থ সরকারের হাতে তুলে দেওয়া নিয়ে কংগ্রেস নরেদ্ন্দ মোদীর নেতৃত্বাধীন সরকারকে কড়া আক্রমণ করেছে। টুইটে তারা বলেছে আরবিআই ১.৭৬ লক্ষ কোটি টাকা
সরকারকে দিচ্ছে। প্রায় সমপরিমাণ অর্থ ২০১৯ সালের কেন্দ্রীয় বাজেট থেকে উধাও হয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস। তাদের প্রশ্ন কোথায় সেই র্থ খরচ করা হয়েছে।

রাহুলের কটাক্ষ

টুইটে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল। তিনি বলেছেন, নিজেদের তৈরি আর্থিক বিপর্যয়ে তারা (প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী) কোনও খেই পাচ্ছেন না।

মোদী সরকারকে আক্রমণ কংগ্রেস মুখপাত্রের

মোদী সরকারকে আক্রমণ কংগ্রেস মুখপাত্রের

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মোদী সরকারকে আক্রমণ করে বলেছেন, এই সরকার আরবিআই-এর আর-এর অর্থ রিজার্ভ থেকে র‍্যাভেজড-এ( বিধ্বস্ত) পরিণত করেছে। ভবিষ্যতে এর ফলে দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হওয়ার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রিজার্ভ ব্যাঙ্কের অর্থ সরকারকে

রিজার্ভ ব্যাঙ্কের অর্থ সরকারকে

সোমবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়, তারা ১.৭৬ লক্ষ কোটি টাকা সরকারকে দেবে। এর মধ্যে ১.২৩ লক্ষ কোটি টাকা হল ডিভিডেন্ট এবং ৫২,৬৪০ কোটি টাকা হল বাড়তি অর্থ। এরমধ্যে অবশ্য ২৮০০০ কোটি টাকা ইতিমধ্যেই ডিভিডেন্ট হিসেবে সরকারকে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+