Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana Nuh: উত্তপ্ত নুহ! বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের

Haryana Nuh Clash: গত কয়েকদিনে লাগাতার উত্তপ্ত নূহ! বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর বাড়ি। আর এই অবস্থায় বড় নির্দেশ হাইকোর্টের। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং বিচারপতি হরপ্রীত কৌর জীবনের উপর বেঞ্চে এই সংক্রান্ত মামলা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত এহেন নির্দেশ জারি করেছে। শুধু তাই নয়, হরিয়ানা সরকারকে একটি নোটিশও দিয়েছে আদালত। যেখানে এই বিওষয়ে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের এহেন নির্দেশ ঘিরে তীব্র অস্বস্তিতে হরিয়ানা সরকার। হরিয়ানার নুহ্'তে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনা ঘটে।

বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের

আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ভয়ঙ্কর আকার নেয়। অভিযোগ, হিংসায় বহুতল থেকে পাথর ছোঁড়া হয়। আর এরপরেই বাড়িগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় হরিয়ানা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নির্দেশে সরাসরি এই ব্যবস্থা নেওয়া হয়।

আর এরপরেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ৩৫০টি বস্তি এবং ৫০টি পাকা ঘর ভেঙে দেওয়া হয়। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এই বিষয়ে বিস্তারিত শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত সরকারের এহেন নির্দেশ দেয়। যা অবশ্যই স্বস্তির খবর। বলে রাখা প্রয়োজন, শুধু নূহ নয়, হরিয়ানার পানিপথেও নতুন করে হিংসার ঘটনা ঘটেছে।

সেখানকার একাধিক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ১৫ জনের একটি দল এসে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি সংখ্যালঘুদের উপর হামলা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরেই বিশাল বাহিনী সেখানে নামানো হয়েছে। অন্যদিকে মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে নুহতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+