আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের ১৯ বিধায়ক-নেতার

আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় স্বস্তি পেলেন তৃণমূলের ১৯ জন বিধায়ক এবং নেতা। কলকাতা হাই কোর্টের শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার দেশের শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ইউ ইউ ললি

আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় স্বস্তি পেলেন তৃণমূলের ১৯ জন বিধায়ক এবং নেতা। কলকাতা হাই কোর্টের শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার দেশের শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের ১৯ বিধায়ক-নেতার

শুনানি শেষে ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলার উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এরপরেই স্বস্তি পেলেন তৃণমূলের ১৯ জন বিধায়ক এবং নেতা।

পশ্চিমবঙ্গের ১৯ নেতা-মন্ত্রীর সম্পত্তি কী ভাবে বাড়ছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবেদনকারী আবেদনে জানান, সম্পত্তি কীভাবে বৃদ্ধি পাচ্ছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করে দেখুক। সেই মতো গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই মামলায় ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। আর এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়।

তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা-সহ অন্য নেতারা এই সংক্রান্ত মামলা দায়ের করেন। যেখানে মামলাকারীদের হয়ে সওয়ালে অংশ নেন আইনজীবী কপিল সিব্বল। ছিলেন আইনজীবী সুহান মুখোপাধ্যায়ও। যেখানে একাধিক বিষয়ে সওয়াল করেন আইনজীবী সিব্বল। বলেন, হাইকোর্টে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এই মামলা করা হয়েছে।

এমনকি এই জনস্বার্থ মামলা ভিত্তিহীন বলেও দাবি করেন আইনজীবী। এমনকি ভাবমূর্তি ক্ষুন্ন করতেও এই সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে বলেও এদিন তৃণমূলের বিধায়ক-মন্ত্রীদের হয়ে জোরাল সওয়াল চলে। শুনানি শেষে আয়-বহির্ভূত সম্পত্তি মামলা হাইকোর্টের শুনানির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত এই মামলার শুনানি সু[প্রিম কোর্টে চলবে।

সেখানে চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে না বলেই মনে করছে আইনজীবীমহল। তবে এই সংক্রান্ত মামলাতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন সেদিকেই নজর সবপক্ষের।

সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তাতে নাম আছে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, স্বর্ণকমল সাহা, গৌতম দেব, ইকবাল আহমেদ, ব্রাত্য বসু, জাভেদ খান, অরূপ রায়, অমিত মিত্র, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শিউলি সাহা, আবদুর রেজ্জাক মোল্লা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বলে রাখা প্রয়োজন, সম্পত্তি মামলা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেতামন্ত্রীরা। এমনকি প্রতিহিংসা করতেই এই মামলা করা হচ্ছে বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+