Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় হিন্দুদের অবস্থা কাশ্মীরি পণ্ডিতদের মতো হবে! রোহিঙ্গা মুসলিমরাই কারণ, সংসদে বিস্ফোরক সৌমিত্র

পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা জম্মু ও কাশ্মীরের থেকেও খারাপ। প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার রোহিঙ্গা মুসলিম পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। কিন্তু রাজ্য সরকার বিষয়টিকে পাত্তা দিচ্ছে না. বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান লোকসভায় এমনটাই অভিযোগ করলেন।

তিনি বলেছেন ১৯৯০ সালে কাশ্মীরে যেরকম হয়েছিল, কাশ্মীরি পণ্ডিতদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে অবস্থা বাংলাতেও হতে চলেছে। এব্যাপারে গবেষণার জন্য একটি কমিটি গঠনের দাবি করেছেন তিনি।

saumitra khan

লোকসভায় অভিযোগ
সৌমিত্র খান বলেছেন, বিগত ১০ বছর ধরে সমগ্র ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। কিন্তু দুঃখের বিষয়,পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের যে কোনও বরাদ্দকৃত অর্থ মাঝপথে হারিয়ে যাচ্ছে বিভিন্ন দুর্নীতির কারণে। যার ফলে পশ্চিমবঙ্গের জনগণ কেন্দ্রীয় সরকারের উন্নয়ন থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত থেকে যাচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা যা শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই সমস্যা নয়, ভারতবর্ষের সার্বভৌমত্বের সমস্যা, ভারতবর্ষের নিরাপত্তার সমস্যা- রোহিঙ্গা সমস্যাকে পশ্চিমবঙ্গের শাসক দল দিনের পর দিন প্রশ্রয় দিয়ে চলেছে। যার ফলে পশ্চিমবঙ্গের জন্য যতই বরাদ্দ করা হোক না কেন সেই বরাদ্দের অধিকাংশ অংশই পশ্চিমবঙ্গের সরকার এই রোহিঙ্গাদের লালন পালন করতে এবং নিজেদের পকেট ভরাতে শেষ করে দিচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে বাঁচাতে, ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে রোহিঙ্গা সমস্যা পর্যালোচনা করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে পাঠানো হোক। এবং সেই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

তৃণমূল দুর্নীতিতে নিমজ্জিত
বিজেপি সাংসদ অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার গভীরভাবে দুর্নীতিতে নিমজ্জিত। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ করলেই হবে না সেই উন্নয়ন খাতের টাকা যেন সঠিকভাবে খরচ হয় তারও নজরদারি করতে হবে। অন্যথায় বিগত দিন গুলির মতো যেভাবে পশ্চিমবঙ্গে উন্নয়নের টাকায় পিসি-ভাইপো কোম্পানির পকেট ভরেছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে, তার পুনরাবৃত্তি আবারও হবে।

এলাকার উন্নয়নের দাবি
একই সঙ্গে সৌমিত্র খান বিষ্ণুপুর লোকসভা এলাকার উন্নয়নের স্বার্থে বাঁকুড়া-দুর্গাপুর রেলপথ নির্মাণ, বিষ্ণুপুর বাঁধ নির্মাণ, বাঁকুড়া-রানীগঞ্জ রেলপথ নির্মাণ এর বিষয়ে লোকসভায় দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
সৌমিত্র খান অভিযোগ করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী দেশের অখণ্ডতা নষ্টের চেষ্টা করছেন। রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে সৌমিত্র খান বলেছেন, তিনি (সেই মন্ত্রী) হিন্দুদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন রাজ্য থেকে হিন্দুদের তাড়িয়ে দেবেন।
প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, বাংলাদেশের হিংসার শিকাররা চাইলে এই বাংলায় আশ্রয় নিতে পারেন। তবে পুরো বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+