Pm Modi On Dindayal Upadhyay: ৭২ ফুট উঁচু দিন দয়াল উপ্যাধ্যায়ের মূর্তি উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর

Pm Modi On Dindayal Upadhyay: দিন দয়াল উপাধ্যায়ের সুবিশাল মুর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! নয়াদিল্লির বিজেপি সদর দফতরের সামনে তৈরি একটি গার্ডেনে মুর্তির উদ্বোধন করা হয়েছে এদিন। প্রায় ৭২ ফুট উঁচু এই মুর্তিটি। একই সঙ্গে দিন দয়াল উপাধ্যায়ের জীবনের সঙ্গে তাঁর জীবনের ভাবধারা কীভাবে জড়িত তাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী বলেন, দিন দয়াল উপাধ্যায়ের জীবন যেমন রেলপথের সঙ্গে যুক্ত ছিল, ঠিক তেমনই আমার জীবনও রেলপথের সঙ্গে জড়িত। একই সঙ্গে ধর্মনিরপেক্ষতার কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, কোনও বৈষম্য ছাড়াই সবার কাছে কল্যাণমূলক প্রকল্প প্রসারিত করতে হবে। আর তা প্রকৃত ধর্মনিরপেক্ষতা বলে ব্যাখ্যা করেন নরেন্দ্র মোদী।

Pm Modi On Dindayal Upadhyay:

প্রধানমন্ত্রীর সঙ্গেই এদিন অ০নুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং। তারাও মুরতিতে ফুল দিয়ে এদিন শ্রদ্ধা জানান। আজ দিন দয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী। ১৯৬১ সালে মথুরায় জন্ম নেন তিনি। একজন রাজনীতিবিদের পাশাপাশি হিন্দুত্ববাদী মতাদর্শে চলতে দিন দয়াল উপাধ্যায়। শুধু তাই নয়, দীর্ঘদিন আরএসএসের সঙ্গে জড়িয় ছিলেন তিনি।

শুধু তাই নয়, ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও বটে দিন দয়াল উপাধ্যায়। অনেকেই তাঁকে পণ্ডিতজি বলেও ডাকে। কারন তৎকালীন সময়ে সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ধুতি-কুর্তা এবং টুপি পরে বসেছিলেন।

এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দিন দয়াল উপাধ্যায় পার্ক আর সামনেই বিজেপি দফতর। তাঁর বপন করা বীজ থেকেই যা এতবড় বটবৃক্ষে পরিণত হয়েছে। এই মূর্তি সবসময় আমাদের অন্ত্যোদয় সংকল্পের কথা মনে করিয়ে দেবে বলেও এদিন মন্তব্য প্রধানমন্ত্রীর। রাজনৈতিক শুদ্ধতা সবসময় দেশের মধ্যে বজায় থাকবে বলেও এদিন মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে মহিলা সংরক্ষণ বিলের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নারী শক্তি বন্দন দিনদয়াল জয়নতীর আগে পাশ হয়েছে। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ ছাড়া কখনই ডেমোক্রেটিক ইন্টিগ্রিটির কথা বলা যায় না। আর এই বিল আমাদের আদর্শ এবং নীতিগত জয় বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+