বাজে স্বাস্থ্য পরিকাঠামোর রাজ্যগুলিতে পৌঁছাচ্ছে না নরেন্দ্র মোদীর 'আয়ুষ্মান ভারত'
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ব্যবহারের উপর করা এক সমীক্ষায় দেখে গিয়েছে যে রাজ্যগুলির মধ্যে এই প্রকল্প ব্যবহারের ক্ষেত্রে ব্যপক ফারাক রয়েছে।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ব্যবহারের উপর করা এক সমীক্ষায় দেখে গিয়েছে যে রাজ্যগুলির মধ্যে এই প্রকল্প ব্যবহারের ক্ষেত্রে ব্যপক ফারাক রয়েছে। তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতে যেখানে আগের থেকেই এরকম ব্যবস্থা ছিল সেখানে প্রতি রোগীর মাথা পিছু গড়ে দুই থেকে আড়াই গুণ খরচ দেখা গিয়েছে। অথচ ঝাড়খণ্ডের মতো স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে পড়া রাজ্য অনেক পিছিয়ে রয়েছে।

তালিকা শীর্ষে গুজরাত
চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তথ্যে দেখা যাচ্ছে গুজরাতে মোট ৪,৩৭,৭৭৪ হাসপাতালে ভর্তি হওয়ার কেসের পিছনে মোট ৭৪৮.১ কোটি টাকা খরচ হয়েছে। চত্তিসগড়ে সেই পরিমাণ ৪৪৯ কোটি টাকা। যদিও এই রাজ্যে হাসপাতালে ভর্তি হওয়ার কেস গুজরাত থেকে বেশি। সেই রাজ্যে মোট ৫,৬৯,৪৫৬টি ভর্তি হওয়ার কেসের পিছনে এই প্রকল্প খাতের টাকা ব্যয় হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে ২,০৭,৯০৬ কেস খাতে ৪৩৯.৫ কোটি টাকা খরচ হয়ে যাবে।

গড় খরচেন নিরিখে এগিয়ে অন্ধ্র
এদিকে কেস পিছু গড়ের নিরিখে সব থেকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ। সেখানে কেস পিছু ২৮,৭০৯ টাকা করে খরচ হয়েছে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানের পরিমাণ ২৫,৩৩৩ টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে যতাক্রমে কর্নাটক ও তামিলনাড়ু। এরপর পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ।

ঝাড়খণ্ডে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসবে দেশের ২৬টি রাজ্যের ৫০ কোটি মানুষ। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ড থেকে এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মিলবে। এই প্রকল্পে ক্যাশলেস পরিষেবাও মেলে।

আয়ুষ্মান ভারত থেকে বেরিয়ে আসে রাজ্য
এদিকে চলতি বছরের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা থেকে নাম তুলে নিচ্ছে রাজ্য। দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা আগে থেকেই এই প্রকল্পে ছিল না। প্রকল্পের বিজ্ঞাপন জুড়ে থাকে প্রধানমন্ত্রীর ছবি। ৬০:৪০ অংশিদারিত্বের প্রকল্পে রাজ্যের দাবি ছিল বিজ্ঞাপনে সমান জায়গা দেওয়া হোক কেন্দ্র এবং রাজ্যকে। কেন্দ্রকে লেখা এক চিঠিতে রাজ্য সরকার বলেছে, প্রকল্পের নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র পরিবর্তে দেওয়া হোক 'জন আরোগ্য যোজনা'।

স্বাস্থ্য সাথীতে ভরসা
এখনও পর্যন্ত ১ কোটি মানুষ নাম লিখিয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-তে। ওদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন ৪০ লক্ষ রাজ্যবাসী। ১৭৬.৬৫ কোটি টাকা কেন্দ্র থেকে রাজ্যে পাঠানো হয়েছিল।












Click it and Unblock the Notifications