অ্যাকুরেসি লেভেল তলানিতে! কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট কিট ফেরাতে রাজ্যগুলিকে নির্দেশ
অ্যাকুরেসি রেট ছিল মাত্র ৫.৪ শতাংশ। আর এর জেরে আইসিএমআর কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট দুই দিনের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল রাজ্যগুলিকে। এই পরামর্শ দেওয়া হয়েছিল ২১ এপ্রিল। তবে এরপর ব়্যাপিড টেস্ট জারি রাখার কোনও নির্দেশ দেয়নি। আর এদিন কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট কিট ফেরাতে রাজ্যগুলিকে নির্দেশ দিল আইএমসিআর।

করোনার ব়্যাপিড টেস্ট বন্ধের নির্দেশ
শনিবারে আইএমসিআর-এর তরফে বলা হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্যগুলিকে ব়্যাপিড টেস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ রাখতে বলা হল আইসিএমআর-এর তরফে। আর এরপর সবদিক খতিয়ে দেখে এদিন সব রাজ্যগুলিকে কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট কিট ফেরাতে বলল কেন্দ্র।

কিট নিয়ে অভিযোগ একাধিক রাজ্যের
এর আগে পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ একাধিক রাজ্য খারাপ টেস্টিং কিট দেওয়ার অভিযোগ তোলে। এরপরই ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি দেখভালের দায়িত্বে থাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায়।

কিট নিয়ে কেন্দ্রকে তোপ দাগে বাংলা
পশ্চিমবঙ্গ অভিযোগ করেছিল, নাইসেড-এর দেওয়া কিট-এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য়কে। যে টেস্ট কিট নাইসেড সরবরাহ করেছে, তা ত্রুটিপূর্ণ। এই অভিযোগের পরই সোমবার আইসিএমআরের তরফে বলা হয় যে রাজ্যকে অতিরিক্ত টেস্ট কিট সরবরাহ করা হবে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশে করোনা সংক্রিমতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজারের গণ্ডি। গত কয়েকদিন ধরেই নিয়ম করে গড় ১৫০০ জন করে নতুন করে আক্রান্ত হচ্ছেন এই সংক্রমণে। এই মারণ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা এখন ৯০০ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে দেশের হটস্পটগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য। এই অবস্থায় করোনার ব়্যাপিড টেস্ট বন্ধ রাখা এক বিশাল বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও বড় সমস্যা হল পরবর্তী টেস্ট কিট কবে এসে পৌঁছাবে দেশে?












Click it and Unblock the Notifications