সর্দি,কাশির ওষুধ কিনলেই নাম নথিভুক্ত হবে! করোনা নিয়ে রাজ্যগুলি কোন নির্দেশ দিল
সর্দি,কাশির ওষুধ কিনলেই নাম নথিভুক্ত হবে! করোনা নিয়ে রাজ্যগুলি কোন নির্দেশ দিল
করোনা ভাইরাস রুখতে প্রবল পরিমাণে টেস্টিং আবশ্যিক। আর টেস্টিং হলেই তবে করোনার সংক্রমণ রোখা যাবে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্য করোনা নিয়ে নিয়ে ফেলেছে বড় সড় পদক্ষেপ।

জ্বর, সর্দি হলেই বড় পদক্ষেপ
জ্বর বা সর্দির জন্য দোকানে কারা কারা ওষুধ নিতে আসছেন , তা নিথভূক্ত করে রাখবার নির্দেশ এসেছে প্রশাসনের তরফে। ক্রেতাদের নাম, ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু নথিভূক্ত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কোন রাজ্যে এমন নির্দেশ?
মূলত, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, বিহার ও অন্ধ্রপ্রদেশে এই নিয়ম লাগু করা হয়েছে। এই ৪ রাজ্যে বিভিন্ন ওষুধের দোকানে এমন নির্দেশ পাঠানো হয়েছে ক্রেতাদের উদ্দেশে।

কেন এমন নির্দেশ?
করোনা ভাইরাসের ঘটনা যাতে চেপে রাখা যায়, তার জন্য অনেকেই জ্বরের ওষুধ খেয়ে নিচ্ছেন। ফলে করোনা আক্রান্তদের আসল হিসাব প্রকাশ্যে আসছে না। আর সেই হিসাব প্রকাশ্যে আনতেই এমন কড়া নির্দেশ রাজ্যগুলির।












Click it and Unblock the Notifications