লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন ওড়িশার বিজেপির রাজ্য সহ সভাপতি
ওড়িশা বিজেপি থেকে পদত্যাগ করলেন সুভাষ চৌহান।
সম্প্রতি তাঁকে রাজ্য বিজেপির সহ সভাপতি পদে উত্তীর্ণ করা হয়েছিল। তবে বরগড় লোকসভা আসন থেকে তাঁকে প্রার্থী না করায় এদিন ওড়িশা বিজেপি থেকে পদত্যাগ করলেন সুভাষ চৌহান। ২০১৪ সালে তিনি এই কেন্দ্র থেকে লড়েন। তবে এবার এই কেন্দ্রে বিজেপি সুরেশ পূজারিকে টিকিট দিয়েছে।

ঘটনা হল আগামী বিধানসভা নির্বাচনে সুভাষকে বিজেডি নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিরুদ্ধে বিজেপুর কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবেছিল বিজেপি। তবে সুভাষ তাতে বেঁকে বসেন। বদলে বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধানকে প্রার্থী করতে বলেন।
সুভাষের অভিযোগ, বিজেপির ওড়িশা শাখার কিছু নেতা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যার ফলে তাঁকে বরগড় থেকে টিকিট দেওয়া হয়নি। ২০১৪ সালে এই আসন থেকে লড়ে তিনি বিজেডির কাছে হেরে যান।
সুভাষ চৌহান বহুদিন ধরে আরএসএস এর সদস্য ছিলেন। সেখান থেকে বিজেপিতে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। সম্প্রতি তাঁকে রাজ্যের সহ সভাপতি পদে উত্তীর্ণ করা হয়।












Click it and Unblock the Notifications