প্রধানমন্ত্রী মোদীর 'অমৃত কাল'-এ গরিবের পকেট খালি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি! লোকসভায় সরব রাহুল গান্ধী
নরেন্দ্র মোদীর অমৃত কালে সাধারণ মানুষের পকেট ছিনতাই করেছে দেশের রাষ্ট্রায়ত্্ত ব্যাঙ্কগুলি। লোকসভায় এমনটাই অভিযোগ করলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
প্রসঙ্গত, দেশের বারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গত পাঁচ বছরে তাদের অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের থেকে জরিমানা হিসেবে ৮৪৯৪.৮২ কোটি টাকা সংগ্রহ করেছে, যা নিয়ে রাহুল গান্ধী লোকসভায় আক্রমণ শানিয়েছেন।

জরিমানা নিয়ে সরকারের বিবৃতি
সাংসদ ভি সেলভারাজ, কে সুব্বারায়ণ ও মালা রায়ের তোলা প্রশ্নের জবাব দিতে গিয়ে সরকারের তরফে বারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সালের তথ্য তুলে ধরে জরিমানা আদায়ের পরিমাণ জানানো হয়।
২০২৩-২৪ সালে সর্বোচ্চ জরিমানা
সরকারের পেশ করা তথ্য অনুযায়ী ২০২৩-২৪ সালে সর্বোচ্চ ২৩৩১.০৮ কোটি জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে গত পাঁচ বছরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১৫৩৬৭.৮৭ কোটি টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে সব থেকে ওপরে রয়েছে।
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ইন্ডিয়ান ব্যাঙ্ক ১৪৬৬.৩৫ কোটি টাকা আদায় করে দ্বিতীয়স্থানে রয়েছে। তারপরেই রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ও কানারা ব্যাঙ্ক। তারা যথাক্রমে ১২৫০.৬৩ ও ১১৫৭.৮৯ কোটি টাকা আদায় করেছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮২৭.৫৩ কোটি এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫৮৭.২১ কোটি টাকা আদায় করেছে।
জরিমানা আদায় বন্ধ রেখেছে এসবিআই
তবে ২০২০ সালের মার্চ থেকে এসবিআই তাদের গ্রাহকদের কাছ থেকে এই ধরনের জরিমানা আদায় করা বন্ধ করে দিযেছে। তবে ২০১৯-২০ সালে তারা ৬৪০.১৯ কোটি টাকা এই খাতে জরিমানা হিসেবে আদায় করেছিল। তবে সেই আর্থিক বছরের জন্য কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে ওই টাকা ছিল জরিমানা হিসেবে সর্বোচ্চ। ওই বছরে ব্যাঙ্কগুলি জরিমানা হিসেবে ১৭৩৭.৬৫ কোটি টাকা জরিমানা হিসেবে সংগ্রহ করেছিল।
কোভিডের সময়ও জরিমানা আদায়
শুধু এখনই নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ২০২০-২১ সালে অর্থাৎ কোভিডের সময় ১১৪২.১৩ কোটি টাকা জরিমানা হিসেবে সংগ্রহ করেছিল। পরবর্তী আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়েছে ১৪২৮.৫৩ কোটি টাকায় দাঁড়ায়। ২০২২-২৩ সালে তা আরও বৃদ্ধি পেয়ে ১৮৫৫.৪৩ কোটিতে গিয়ে দাঁড়ায়।
नरेंद्र मोदी के अमृतकाल में आम भारतीयों की ‘खाली जेब’ भी काटी जा रही है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
मित्र उद्योगपतियों के 16 लाख करोड़ माफ कर देने वाली सरकार ने ‘मिनिमम बैलेंस’ तक मेंटेन न कर पा रहे गरीब भारतवासियों से 8500 करोड़ रुपए वसूल लिए हैं।
‘जुर्माना तंत्र’ मोदी के चक्रव्यूह का वो द्वार है जिसके…
রাহুলের নিশানায় মোদী সরকার
প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে বলেছেন, সরকার তার বন্ধু শিল্পপতিদের ১৬ লক্ষ কোটি টাকা ক্ষমা করে দিয়েছিল। কিন্তু দরিদ্র ভারতীয়দের থেকে ৮৫০০ কোটি টাকা আদায় করেছে। যাঁরা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে পারেননি।












Click it and Unblock the Notifications