বিধানসভা নির্বাচনের আগে সমীক্ষায় প্রকাশ বিজেপির অবস্থা! এই রাজ্যে বড় ধাক্কার আশঙ্কা গেরুয়া শিবিরে

বছরের শেষের দিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সবকটি রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের নিরিখে মহারাষ্ট্রে শক্তিশালী বিরোধী শিবির।

এছাড়াও সাম্প্রতিক প্রকাশিত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি জোট মহারাষ্ট্রে ক্ষমতা হারানোর মুখে দাঁড়িয়ে। যা কার্যত গেরুয়া শিবিরের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী।

bjp maharashtra

কী বলছে সমীক্ষা
মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ টি আসন রয়েছে। সমীক্ষায় জনসত্তা বলেছে, বিজেপি মহারাষ্ট্রে ৫৫-৬৫ টি আসন পেতে পারে। এই সমীক্ষার নিরিখে মহা বিকাশ আঘাধি বেশি সংখ্যক আসনে জয় পেতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপির নেতারাও দলের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। প্রসঙ্গত মহা বিকাশ আঘাধিতে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি।

এছাড়া নবভারত টাইমস অন্য় একটি সমীক্ষার রিপোর্ট তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে এক রাজনৈতিক বিশ্লেষক মুম্বইয়ের ৩৬ টি আসনের ওপরে সমীক্ষা চালিয়েছিলেন। সেই সমীক্ষায় মুম্বইযে এনডিএ এবং মহাবিকাশ আঘাধির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছে। সমীক্ষায় বলা হয়েছে এই আসনগুলির মধ্যে এনডিএ ১৩ টি ও মহা বিকাশ আঘাধি ১৭ টি আসন পেতে পারে।

বিরোধীদের দাবি
শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আঘাধিই জয় পাবে।

আগেকার দুই বিধানসভা নির্বাচনের ফল
২০১৪ ও ২০১৯-এর দুই বিধানসভা নির্বাচনে বিজেপি মহারাষ্ট্রে যথাক্রমে ১২২ ও ১০৫ টি আসনে জয় পেয়েছিল। দুটি নির্বাচনেই বিজেপি ছিল রাজ্যের বৃহত্তম দল। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি ধাক্কা থেকে পারে বলেই উঠে এসেছে এখনকার সমীক্ষায়।

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র
২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস মহারাষ্ট্রে ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩ টি আসন দখল করেছে। উদ্ধব ঠাকরের শিবসেনা ২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ টি আসনে জয়ী হয়েছে। এনসিপি ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৮ টি আসনে জয়ী হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া ব্লক ৪৮ চি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রিশটি আসন দখল করেছে।

অন্যদিকে বিজেপি ২৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নয়টি আসন দখল করেছে। একনাথ শিন্ডের শিবসেনা ১৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সাতটি আসন দখল করেছে। অজিত পাওয়ারের এনসিপি চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন দখল করেছে। অর্থাৎ এনডিএ জোট ৪৮ টির মধ্যে মাত্র ১৭ টি আসন দখল করতে পেয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+