অজিত পওয়ারের মৃত্যুতে রাজ্যজুড়ে শোক! ফডণবীসকে সরাসরি ফোন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। তাঁর মৃত্যুর খবরে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি সূত্র ও সংবাদ সংস্থা সূত্র অনুসারে জানা গিয়েছে যে, এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট এবং অজিত পওয়ারের নিরাপত্তারক্ষীরাও মারা গিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, বুধবার সকাল নাগাদ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার বারামতির উদ্দেশ্য রওনা হয়েছিলেন। তিনি একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নেয়ার জন্য সেখানে চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মুম্বই থেকে চার্টার করা বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ (Bombardier Learjet 45) বিমানেই তিনি বারামতির দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুসারে, চার্টার্ড বিমানটি যান্ত্রিক সমস্যার কারণে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। আর ঠিক সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর বিমানের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। গোটা বিমানটি কার্যত ছাই হয়ে যায়। দুর্ঘটনাটির পরপরই এলাকাজুড়ে বড় আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) সহ সংশ্লিষ্ট দফতরগুলি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। প্রাকৃতিক, যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
অজিত পওয়ারের মৃত্যুর খবরে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। একের পর এক শোকবার্তা আসতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications