রাম নবমীর দিন অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
রাম নবমীর দিন হাওড়া, রিষড়া, ডালখোলায় অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই বিষয়ে বিস্তারিত তথ্য রাজ্যের তরফে দেওয়া হয়েছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নথি NIA কে হস্তান্তরের জন্য দু সপ্তাহ সময় দিয়েছে। তার আগেই আগামী বুধবার পর্যন্ত সময় চায় রাজ্য এই একই ইস্যুতে দায়ের হওয়া অন্য একটি মামলায় নিজেদের অবস্থান জানানোর জন্য।

আদালত বুধবার পর্যন্ত নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আসা মামলাকারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দেয়। গত কয়েকদিন আগেই রাম নবমীর দিন হাওড়া, রিষড়া, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। শুভেন্দু অধিকারীর করা মামলায় এহেন নির্দেশ দেয় আদালত। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। বলে রাখা প্রয়োজন, রামনবমীর দিন বাংলা জুড়ে শোভাযাত্রা বার করে বিজেপি সহ একাধিক হিন্দু সংগঠন। আর মিছিল ঘিরেই রাজ্যের একাধিক জায়গাতে অশান্তির ঘটনা ঘটে।
তবে হাওড়া, ডালখোলা এবং রিষড়ায় অশান্তি ব্যাপক আকার নেয়। পর পর ২ দিন তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল হাওড়ায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে দোকান ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়।
এই ঘটনার জন্যে বিজেপির উস্কানি কাজ করেছে বলে অভিযোগ করা হয় সরকারের তরফে। যদিও এই ঘটনার নেপথ্যে রাষ্ট্র বিরোধী শক্তি কাজ করেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি।
আর সেই মামলায় সবদিক খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ শোনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। এই মামলায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই নজর।












Click it and Unblock the Notifications