'আপত্তিকর শব্দ এবং তথ্যকে বিকৃত করা হয়েছে', কেরল স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে জবাব রাজ্যের

একাধিক আপত্তিকর শব্দ এবং তথ্যকে বিকৃত করা হয়েছে! দ্য কেরল স্টোরি নিয়ে চলা মামলায় সুপ্রিম কোর্টে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে রাজ্যে দ্য কেরল স্টোরি নিষিদ্ধ করেছে সরকার। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পরিচালক।

আর সেই মামলায় গত কয়েকদিন আগেই রাজ্যকে নোটিশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কেন সিনেমাটি নিষিদ্ধ করার প্রয়োজন তা নিয়ে রাজ্যের জবাব তলব করা হয়। সেই মামলায় আজ মঙ্গলবার জবাব দাখিল করল রাজ্য।

কেরল স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে জবাব রাজ্যের

আর তাতে স্পষ্ট অভিযোগ সিনেমাটিতে একাধিক আপত্তিকর শব্দ এবং তথ্যকে বিকৃত করা হয়েছে। আর তাতে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা ছিল বলে উল্লেখ করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, জমা দেওয়া রিপোর্টে গোয়েন্দা রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে। এরপরেও সিনেমা চলতে দেওয়া হলে অশান্তির আশঙ্কা কথা বলা হয়েছে। যে কোনও অশান্তি এড়াতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতেই এহেন সিনেমাকে নিষিদ্ধ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে জমা দেওয়া রিপোর্টে।

যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের জনবিন্যাস বুঝতে কলকাতা হাইকোর্ট অনেক ভালো বুঝতে পারবে বলেও বলা হয়েছে সরকারের তরফে। একই সঙ্গে অন্য রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির সঙ্গে বাংলার অবস্থা বোঝানো উচিৎ নয় বলেও জমা দেওয়া রিপোর্টে রাজ্যের তরফে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির সঙ্গে বাংলার অবস্থা বোঝানো উচিৎ নয়

বলে রাখা প্রয়োজন, ৮ মে বাংলায় ্য কেরল স্টোরি নিষিদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এমন কথা বলে সমস্ত সিনেমা হলেই এই সিনেমা চলার উপরে প্রশাসনের তরফে নিষিদ্ধ করা হয়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়।

এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটার কথা বলেন সিনেমার পরিচালক। সেই মতো প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলার শুনানি চলছে। গত মামলার শুনানিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, গোটা দেশে ইতিমধ্যে সিনেমাটা মুক্তি পেয়েছে। যার বাইরে কখনই পশ্চিমবঙ্গ নয়।

হঠাত কেন নিষিদ্ধ করা নিয়ে এমন সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ।

ফলে সেখানে হঠাত কেন নিষিদ্ধ করা নিয়ে এমন সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। আর এরপরেই রাজ্যের জবাব তলব করে। বলে রাখা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+