ক্ষতে মলম লাগানোর প্রয়াস, প্রদেশ সভাপতির দল ছাড়ার দিনে কংগ্রেসে বিশিষ্ট ‘নেতা’

আর মাত্র এক মাস দূরে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। কংগ্রেস যখ বিজেপিকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই নেমে আসে মোক্ষম আঘাত।

আর মাত্র এক মাস দূরে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। কংগ্রেস যখ বিজেপিকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই নেমে আসে মোক্ষম আঘাত। খোদ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিই যোগ দেন বিজেপি শিবিরে। এই পরিস্থিতিতে কংগ্রেস সেই ক্ষত ঢাকার চেষ্টা করল বিশিষ্ট সাংবাদিক রুচির গর্গকে দলে নিয়ে।

প্রদেশ সভাপতির দল ছাড়ার দিনে কংগ্রেসে যোগ বিশিষ্ট ‘নেতা’র

শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে রুচির গর্গকে কংগ্রেসে বরণ করে নেওয়া হয়। তাঁর হাতেপতাকা তুলে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রুচির গর্গ রাজ্যের প্রখ্যাত হিন্দি দৈনিক নবভারতের সম্পাদক। ছত্তিশগড় ভোটের আগে তাঁর কংগ্রেস যোগদান রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

এদিনই অমিত শাহের সভায় গিয়ে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কার্যকরী সভাপতি রামদয়াল উইকে। তাঁকে দলে পেয়ে যখন ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি, তখন ক্ষতে মলম লাগানোর প্রয়াস শুরু করে দিল কংগ্রেস। আর তাঁর প্রথম পদক্ষেপই রুচির গর্গের কংগ্রেসে যোগদান।

প্রদেশ কংগ্রেস নেতা টিএস সিংদেও মনে করেন, কংগ্রেসের সবসময় বিকল্প তৈরি থাকে। প্ল্যান বি নিয়েই চলে কংগ্রেস। তাই রামদয়াল উইকে ছেড়ে গেলেও ওই কেন্দ্রে আমরা শক্তিশালী প্রার্থীই দেব। কংগ্রেসের প্রার্থী স্থির হয়ে যাবে দু-তিনদিনের মধ্যেই। উল্লেখ্য, কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছিল। তারপরই বিপত্তি বাধে রামদয়ালের দলবদলের ফলে।

এদিন কংগ্রেস ছেড়ে ঘরে ফিরলেন ছত্তিশগঢ় কংগ্রেসের কার্যকরী সভাপতি রামদয়াল উইকে। হঠাৎ ভাঙনে কংগ্রেস বিপাকে পড়ে গেল ঠিক বিধানসভা নির্বাচনের আগে। বিজেপি উচ্ছ্বসিত ভোটের আগেই কংগ্রেসকে মোক্ষম ধাক্কা দিয়ে। কারণ, রামদয়াল উইকে জনপ্রিয় নেতা, তার উপর আদিবাসী নেতা। ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের দায়িত্বে ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+