নোভেল করোনা ভাইরাস আতঙ্কে কেরলে জাতীয় বিপর্যয় ঘোষণা, পরিস্থিতি মোকাবিলায় কী ব্যবস্থা
গত পাঁচ দিনে কেরলে নোভেল করোনা ভাইরাসে তিন জন সংক্রামিত হয়েছে। তারপরেই সোমবার রাজ্যে জাতীয় বিপর্যয় ঘোষণা করে কেরল সরকার।
গত পাঁচ দিনে কেরলে নোভেল করোনা ভাইরাসে তিন জন সংক্রামিত হয়েছে। তারপরেই সোমবার রাজ্যে জাতীয় বিপর্যয় ঘোষণা করে কেরল সরকার। করোনা ভাইরাস যাতে আর রাজ্যে ছড়িয়ে না পড়ে সেকারণে সর্বশক্তি প্রয়োগ করেছে কেরল সরকার। প্রায় ৪০০০০ স্বাস্থ্য কর্মী, সরকারি আধিকারিককে কাজে লাগানো হয়েছে।

জাতীয় বিপর্যয় ঘোষণা কেরলে
করোনা ভাইরাসের কোপে এখনও পর্যন্ত তিন জন আক্রান্ত হয়েছেন কেরলে। তারপরেই পরিস্থিতি বিবেচনা করে কেরলে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। নোভাল করোনা ভাইরাসে আক্রান্ত তিন জনেই উহানে পড়তে গিয়েছেলেন বলে জানা গিয়েছে। তিন জন রাজ্যের তিন ভিন্ন জায়গার হাসপাতালে ভর্তি রয়েছেন। একজন কাসারগড়ে, দ্বিতীয় জন ত্রিশূরে এবং তৃতীয় জন আলাপ্পুজায় হাসপাতােল চিকিৎসাধীন। তার পরেই জাতীয় বিপর্যয় ঘোষণা করে কেরল সরকার।

তিন দিনে ৮০ জন এঁদের সংস্পর্শে এসেছে
গত তিন দিনে ৮০ জন এই তিন নোভাল করোনা ভাইরাস আক্রান্তের সংস্পর্শে এসেছে। তাঁদের খোঁজ করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় ২৫০০ বাসিন্দাকে নজরদারির মধ্যে রেখেছেন স্বাস্থ্যকর্মীরা। তার মধ্যে ৭৫ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

৪০,০০০ স্বাস্থ্য কর্মী কাজ করছে
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করেছে কেরল সরকার। প্রায় ৪০,০০০ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হয়েছে। এছাড়াও বিভিন্ন দফতরের সরকারি আধিকারিক এবং কর্মীরা রয়েছেন। ৪০টি রাজ্য সরকারি দফতরের কর্মীরা কাজ করছেন। এছাড়া ১২০০ স্বনির্ভর গোষ্ঠীকেও সচেতনতার কাজে লাগানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী নিজে নজরদারি চালাচ্ছেন বিভিন্ন পরিস্থিতির উপর।












Click it and Unblock the Notifications