পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা! দিল্লিতে বৈঠক বিজেপি নেতৃত্বের

বাকি ছিল লোকসভা নির্বাচনের দিন ঘোষণার। সেই কাজটি হয়ে যাওয়ায় এবার তোড়জোড় শুরু হয়েছে প্রার্থী তালিকা ঘোষণার।

বাকি ছিল লোকসভা নির্বাচনের দিন ঘোষণার। সেই কাজটি হয়ে যাওয়ায় এবার তোড়জোড় শুরু হয়েছে প্রার্থী তালিকা ঘোষণার। দিল্লিতে ব্যস্ত রাজ্য বিজেপি নেতৃত্ব। সোমবার অমিত শাহের সঙ্গে আলোচনার পর তালিকা চূড়ান্ত করা হবে। রাজ্যের দেওয়া তালিকা থেকে বেছে নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও কোনও নাম যুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর।

পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা! দিল্লিতে বৈঠক বিজেপি নেতৃত্বের

সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের সব আসনে প্রার্থী দেওয়ার কথা বলা হলেও, দু-একটি আসনে এখনও উপযুক্ত প্রার্থী মেলেনি।

রাজ্যে সক্রিয় দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন নেতার সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গেও তিনি কথা বলেছেন। সোমবারের বৈঠকে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের সঙ্গে তিনিও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+