গাড়িতে সপাটে গুঁতো বেলাগাম ঘোড়ার , তারপর যা ঘটল

আচমকাই এক ঘোড়া নিজের লাগাম হারিয়ে পথচলতি এক গাড়িকে মারে তুমুল ধাক্কা। আর তা থেকেই যত বিপত্তি।

জয়পুরের রাস্তার সিভিল লাইনে দিব্যি চলছিল গাড়িঘোড়া। কিন্তু বিপত্তি হল এক পথ চলতি গাড়িতে যখন সটান ধাক্কা খায় ঘোড়া। আচমকাই এক ঘোড়া নিজের লাগাম হারিয়ে পথচলতি এক গাড়িকে মারে তুমুল ধাক্কা। সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচ ভেঙে, একেবারে গাড়ির ভিতরে ঢুকে যায় ঘোড়া। ঘটনায় বিস্মিত হয়ে যান উপস্থিত সকলে।

ঘটনায় আহত হয়েছে ঘোড়াটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মূলত, রাস্তায় গাড়ির চরম হর্ন বাজানোর শব্দেই ঘোড়াটি দিকভ্রান্ত হয়ে পড়ে বলে মনে করছেন অনেকে। কিন্তু চোখাের সামনে এমন ঘটনা দেখে, তাজ্জব হয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনার ছবি তুলতে থাকেন অনেক পথ চলতি মানুষ।এরপর এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়।

গাড়িতে সপাটে গুঁতো বেলাগাম ঘোড়ার , তারপর যা ঘটল

প্রতক্ষ্যদর্শীদের বয়ানে জানা গিয়েছে, ঘোড়াটি ছুটে এসে গাড়ির বোনেট-এ ধাক্কা মারতেই ভেঙে যায় গাড়ির কাঁচ। আহত হয় ঘোড়াটি। রক্তাক্ত হয়ে যায় তার মুখের অংশ। এদিকে গাড়ির চালকও অল্প আহত হয়েছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+