বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রেকর্ড ভাঙতে চায় বিজেপি! গুজরাতে প্রস্তুতি শুরু বিজেপির
বছর শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election) । তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি (BJP)। গুজরাতের ১৮২ টি বিধানসভা (Assembly) কেন্দ্রের জন্য ১৮২ জন নেতাকে (leader) যুক্ত করার সিদ্ধান্তন
বছর শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) রাজ্য গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election) । তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি (BJP)। গুজরাতের ১৮২ টি বিধানসভা (Assembly) কেন্দ্রের জন্য ১৮২ জন নেতাকে (leader) যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব নেতাদের মধ্যে বর্তমান ও প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং অন্য বর্ষীয়ান নেতারাও রয়েছেন।

বিধানসভা ভিত্তিক দায়িত্ব
যেসব নেতাকে একএকটি বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদেরকে তিনদিন করে নির্বাচনী এলাকা সফর করতে হবে। দলের বর্ষীয়ান নেতা, সমাজকর্মী এবং অবসর নেওয়া নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে হবে।বিজেপির হাতে যদিও ছয়মাসের বেশি সময় রয়েছে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনো যাবে বলেও মনে করছে গেরুয়া শিবির।

টার্গেট ১৫০ টির বেশি আসনে জয়
গুজরাতে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৮২ টি। এর মধ্যে বিজেপির টার্গেট হল ১৫০ টির বেশি আসনে জয়। গেরুয়া শিবির ১৯৮৫ সালে কংগ্রেসের ১৪৯ আসন জয়ের রেকর্ড ভাঙতে চায়। তবে তা করতে গেলে একেবারে নিচুতলার কর্মী, শুভাকাঙ্খী এবং দলের পুরনো কর্মীদের সক্রিয় সহযোগিতা দরকার।
গুজরাত বিজেপির এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, দলের লক্ষ্য হল কর্মীদের কাছে গিয়ে তাঁদেরকে উৎসাহিত করা। এছাড়াও যদি কোনও কর্মী অসন্তুষ্ট থাকে কিংবা নিষ্ক্রিয় থাকে, তার সঙ্গে বৈঠক করে কাজে ফিরিয়ে আনা। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় করে মতামত ভাগ করে নেওয়াও উদ্দেশ্য বলেও জানিয়েছেন তিনি।

উদ্দেশ্য দলের পরিস্থিতি মূল্যায়ন
বিজেপির উদ্দেশ্য রাজ্যে দলের পরিস্থিতি মূল্যায়ন করা। রেকর্ড সময় গুজরাতে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ক্ষমতায় থাকার সময়কাল আরও বাড়াতে এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গিয়েছে, তা নিয়ে আলোচনা করা এবং যেসব কাজে অগ্রাধিকার দেওয়া উচিত তা নিয়েও আলোচনা করা। রাজ্যের নেতারা স্থানীয় কর্মীদের সঙ্গে দেখা করে খোলামেলা আলোচনা করলে দলের পরিস্থিতির মূল্যায়নে সহজ হবে বলেও মনে করছে রাজ্য বিজেপি।
বিজেপি সাংসদ যুগলসিংহ লোখান্ডওয়ালা ইতিমধ্যেই মেহসানার বিভিন্ন জায়গায় গিয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে ছিলেন মাত্র দুজন স্থানীয় নেতা। লোখান্ডওয়ালা বলেছেন, তাঁদের
এই কাজ দলের কর্মীদের মনোবল বাড়াচ্ছে।

২০১৭-র নির্বাচনের ফলাফল
২০১৭-র গুজরাত বিধানসভার নির্বাচনে ১৮২ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৯৯ টি আসন। যা ২০১২ তুলনায় ১৬ টি আসন কম। শতাংশের নিরিখে বিজেপি পেয়েছিল ৪৯.১ শতাংশ ভোট। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ৭৭ টি আসন। ২০১২-র তুলনায় তারা ১৬টি আসন বেশি পেয়েছিল। শতাংশের নিরিখে কংগ্রেসের ভোট ছিল ৪১.৪ শতাংশ। এছাড়াো নির্দলীয়রা ৩ টি, ভারতীয় ট্রাইবাল পার্টি ২ টি, এনসিপি একটি আসনে জয়ী হয়েছিল।












Click it and Unblock the Notifications