শিশুদের যৌন নির্যাতনে হবে মৃত্যুদণ্ড! আইন আনার প্রক্রিয়া শুরু কেন্দ্রের

শিশু ও নাবালিকাদের ধর্ষণ নিয়ে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার।

শিশু ও নাবালিকাদের ধর্ষণ নিয়ে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। বিভিন্ন রাজ্যে এই নিয়ে আগেই তৎপরতা শুরু হয়েছে। এবার কেন্দ্রও সাম্প্রতিক বিতর্কের পর শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে বড় রদবদল আনছে।

শিশুদের যৌন নির্যাতনে হবে মৃত্যুদণ্ড! আইন আনার প্রক্রিয়া শুরু কেন্দ্রের

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়েছে, শিশুদের ধর্ষণে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা ভাবা হয়েছে। সেজন্য আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

কাঠুয়া কাণ্ডে নাবালিকার ধর্ষণের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী মানেকা গান্ধী পর্যন্ত শিশুদের ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেন। সেই দাবির পর কেন্দ্র তৎপরতা দেখিয়ে আইন বদলে উদ্যোগী হয়ে উঠেছে।

মানেকা কাঠুয়ার ঘটনা সামনে আসার পরে বলেছিলেন, আমি গভীর অশান্তিতে রয়েছি। আমি ও আমার মন্ত্রক পকসো আইনে রদবদলের তদ্বির করছি। যাতে ১২ বছর বয়স পর্যন্ত নাবালিকাদের ধর্ষণে মৃত্যুদণ্ড হয় এবং যাতে কেউ নাবালিকাদের ধর্ষণের আগে দুবার ভাবে।

সেই দাবি মেনেই ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের যৌন নির্যাতনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সুপ্রিম কোর্টের দাখিল হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্র সুপ্রিম কোর্টে এই জবাব দিয়েছে। এই মামলায় আগামী শুনানি হবে ২৭ এপ্রিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+