কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: দক্ষিণের ভোটে নজরে থাকা যারা জিতলেন এবং হারলেন
কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩ : পরিবর্তন দেখল কর্নাটক! বড় জয় কংগ্রেসের। লোকসভা নির্বাচন (Karnataka Election Result)-এর আগে যা অবশ্যই বাড়তি অক্সিজেন দেবে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীদের। তবে বিজেপির এই ধাক্কা অনেক সমীকরণ বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের।
যদিও হার মেনে নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, নতুন করে সংগঠনকে ( Karnataka Election) মজবুত করতে কাজ করা হবে। শুধু তাই নয়, ২৪ এর আগে কর্ণাটকে বিজেপি নতুন করে ফিরে আসবে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। তবে এবার কর্নাটক নির্বাচনে একাধিক হেভিওয়েট প্রার্থীর উপর নজর ছিল। এই প্রতিবেদনে কারা হারল এবং কারা জিতল সেই বিষয়টিই তুলে ধরা হল।

কারা জয়ী হলেন------------------
সিদ্ধারামাইয়াঃ জয়ী বর্ষীয়ন কংগ্রেস নেতা, এবং অবশ্যই সে রাজ্যের অন্যতম ( SIDDARAMAIAH) মুখ্যমন্ত্রী মুখ। জেডিএস থেকে কংগ্রেসে যোগ দেন ২০০৫ সালে। দুবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। বরুণা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ভি সোমান্নাকে হারিয়েছেন তিনি।

ডি কে শিবকুমারঃ কর্নাটকে প্রদেশ সভাপতি D K SHIVAKUMAR। দলের অন্যতম কাণ্ডারি। শুধু তাই নয়, যে কোনও সমস্যা সমাধানে সবসময় ডাক পড়ে শিবকুমারের। সাতবারের বিধায়ক তিনি। কানাকাপুরা থেকে বিজেপির আর অশোককে হারিয়েছেন শিবকুমার। তিনিও সে রাজ্যের অন্যতম মুখ্যমন্ত্রী দাবিদার।
কুমারস্বামীঃ দীর্ঘদিনের রাজনীতিবিদ। দুবারের মুখ্যমন্ত্রী H D KUMARASWAMY। রামনগর জেলার চান্নাপাটনা আসল থেকে জয়ী হয়েছেন তিনি। বিজেপির জোগেশ্বরাকে হারিয়ে জয় পেয়েছেন কুমারস্বামী। ভোকালিং কপমিউনিটির মানুষ কুমারস্বামী। তারে জয় খুবই গুরুত্বপূর্ণ কর্ণাটকের রাজনীতিতে।
ইয়েদুরাপ্পাঃ বিজেপির বর্ষীয়ান নেতা ইয়েদুরাপ্পা। লিঙ্গায়ত কমিউনিটির স্ট্রোংম্যান হিসাবে পরিচিত BS Yediyurappa-এর ছেলে তিনি। কর্নাটকে বিজেপি ধাক্কা খেলেও মান রেখেছেন ইয়েদুরাপ্পা।
ডক্টর জি পরমেশ্বরাঃ Koratagere বিধানসভা থেকে জয় পেয়েছেন কংগ্রেসের DR G PARAMESHWARA। বিজেপির বি এইচ অনিল কুমারকে হারিয়ে উঠে এসেছেন পরমেশ্বরা।

বাসবরাজ বোম্মাইঃ কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ( Basavaraj Bommai ) মান রেখেছেন বিজেপির। যদিও গোটা দল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। Shiggaon বিধানসভা আসন থেকে জয় পেয়েছেন বাসবরাজ। জেডিএস এবং কংগ্রেসের প্রার্থীদের হারিয়েই বড় এই জয় পেয়েছেন।
লক্ষ্মণ সাভেদিঃ বিজেপি তাঁকে টিকিট দেবে না শুনেই দল ছাড়েন LAXMAN SAVADI। আঠারি কেন্দ্র থেকে বিজেপির টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেন সাভাদি। সেই কেন্দ্র থেকে এবার বিজেপিকে হারিয়ে জয়ী হলে সাভাদি।
জর্নাদন রেড্ডীঃ খনি ব্যবসায়ী G JANARDHAN REDDY। সম্প্রতি Kalyana Rajya Pragati Paksha নামে একটি দল তৈরি করেন তিনি। দীর্ঘদিনের বিজেপির মন্ত্রী ছিলেন। এবার কর্ণাটকের Gangawati আসন থেকে জয় পেয়েছেন রেড্ডি।

জগদীশ শেট্টারঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ কংগ্রেসে যোগ দেন। বিজেপির অন্যতম দাপুটে নেতাদের মধ্যে একজন ছিলেন। দলবদলের পর Hubballi-Dharwad-Central থেকে যদিও কংগ্রেস তাঁকে টিকিট দেয়। কিন্তু কংগ্রেসে গিয়েও বিশেষ সুবিধা করতে পারলেন না জগদীশ। বিজেপির কাছে হারলেন তিনি।
সিটি রবিঃ বিজেপির অন্যতম হিন্দু মুখ ছিলেন CT RAVI। Chikmagalur আসন থেকে কংগ্রেসের H D Thammaiah কাছে হারলেন রবি।
ভি সোমান্নাঃ বরুনা বিধানসভা আসন থেকে লড়াই করছিলেন বিজেপির V SOMANNA। সিদ্ধারামাইয়ার কাছে হারলেন তিনি। অন্যদিকে চান্নাপাটনা বিধানসভা আসন থেকে বিজেপি CP YOGESHWARA হারলেন কুমারস্বামীর কাছে। অন্যদিকে ডিকে শিবকুমার Kanakapura বিধানসভা আসন থেকে হারলেন বিজেপির আর অশোক।












Click it and Unblock the Notifications