মহাকুম্ভের ট্রেন ধরতে যাত্রীদের হুড়োহুড়ি, নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের পরিস্থিতি, অনেকেই অচৈতন্য

Stampede-Like Situation: মহাকুম্ভের ভিড় সামাল দিতে রেল মন্ত্রকের ব্যর্থতা নিয়ে তোপ দাগছে বিরোধীরা। তারই মধ্যে বিপত্তি নিউ দিল্লি রেল স্টেশনে।

অত্যধিক ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো রাজধানীতে। জানা গিয়েছে, ১০ জনেরও বেশি আহত হয়েছেন। অনেককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Stampede-Like Situation

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মহাকুম্ভ ফেরত যাত্রীরা ভিড় জমিয়েছিলেন নিউ দিল্লি স্টেশনে। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়ের চাপেই বিপত্তি। রেলের তরফে জানা যাচ্ছে, স্টেশনে ভিড় করা যাত্রীদের কাছে ট্রেনের কনফার্মড টিকিট ছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আয়ত্তে আনা গিয়েছে।

দিল্লির দমকল সূত্রে খবর, তাদের জানানো হয়েছে স্টেশনে ১৫ জন আহত হয়েছেন। দমকলের চারটি ইঞ্জিন পাঠানো হয়েছে। এই যাত্রীরা সকলেই মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যেতে স্টেশনে এসেছিলেন। যাত্রীদের ভিড় সামাল দিতে দুটি কুম্ভ স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল।

কিন্তু আচমকাই ভিড় বাড়তে থাকে। আর তাকে কেন্দ্র করেই বিপত্তি। কীভাবে এত মানুষ বিনা টিকিটে স্টেশনে ঢুকে পড়লেন তা জানতে তদন্ত চালানো হচ্ছে। রেলের আধিকারিকদের পাশাপাশি দিল্লি পুলিশের বিশাল দল ঘটনাস্থলে রয়েছে।

যদিও উত্তর রেলের সিপিআরও-র দাবি, নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিকল্পনামাফিকই দুটি ট্রেন উত্তর রেল প্রয়াগরাজ অবধি চালাচ্ছে। পদপিষ্টের কথা গুজব ছাড়া কিছু নয়। যদিও স্টেশনে দমকলকর্মীদের তৎপরতা দেখা গিয়েছে। অনেককে অ্যাম্বুল্যান্সেও তোলা হয়েছে আহত অবস্থায়। যদি গোটা বিষয় গুজবই হয় তাহলে আচমকা এতগুলি অ্যাম্বুল্যান্স আচমকা কেন আনা হলো, কেনই বা তৎপরতা দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তেই গোটা বিষয় সামনে আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+