Maha Kumbh 2025: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত ১০, যোগীকে দফায় দফায় ফোন মোদীর, সাহায্যের আশ্বাস অমিত শাহের
Stampede In Maha Kumbh 2025: ভয়াবহ দুর্ঘটনা প্রয়াগরাজ মহাকুম্ভে। পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ১০ জনের মর্মান্তিক মৃত্যু। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত দফায় দফায় গোটা ঘটনার (Stampede In Maha Kumbh 2025) বিস্তারিত খোঁজ তিনি নিয়েছেন বলে খবর।

একই সঙ্গে আহতদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়েছে বলেও জানা যাচ্ছে। যা খবর, খোদ প্রধানমন্ত্রী গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন। অন্যদিকে যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে সম্পূর্ণ সাহায্য করার কথা বলা হয়েছে।
PM Modi has spoken to UP CM Yogi Adityanath second time in an hour. He is continuously monitoring the situation at Mahakumbh. https://t.co/ZQ5Zo3srna
— ANI (@ANI) January 29, 2025
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে ঘটনাস্থলে যেতে পারেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই সাময়িক ভাবে মৌনি অমাবস্যার শাহি স্নান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এমনকি সমস্ত আখড়াও এই স্নান সারেননি।
তবে বেলা বাড়তে কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে খবর। গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। কাউকে সঙ্গমের দিকে যেতে দেওয়া হচ্ছে না। ভক্তরা যে সমস্ত ঘাটে আছেন সেখানেই যাতে স্নান সারেন সেই বার্তা দেওয়া হচ্ছে।
Stampede In Maha Kumbh 2025: এক নজরে ঘটনা
মৌনি অমবস্যায় মহাকুম্ভে 'অমৃত স্নান' সারতে কয়েক কোটি মানুষ ভিড় জমান। মধ্যরাত থেকেই ভিড় বাড়তে শুরু করে। সময় যত গড়িয়েছে ততই মানুষের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও বহু মানুষ এদিন মহাকুম্ভে জোড়ো হন শাহী স্নান সারবেন বলে। কিন্তু স্নানের আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
#WATCH | #MahaKumbh2025 | Prayagraj, Uttar Pradesh: Drone visuals from the Ghats of Triveni as a huge number of devotees reach for the Amrit Snan on the occasion of Mauni Amavasya. pic.twitter.com/l5cmAn5DdG
— ANI (@ANI) January 29, 2025
প্রশাসনের তরফে সমস্ত জায়গায় ব্যারিকেড করা থাকলেও প্রবল ভিড়ের চাপে সমস্ত কিছু ভেঙে পড়ে। সঙ্গমস্থলে স্নান সারতে মানুষের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায় বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আর সেই সময় মর্মান্তিক পদপিষ্টের মতো ঘটনা ঘটে।
এই ঘটনায় (Stampede In Maha Kumbh 2025) এখনও পর্যন্ত ১০জনের মৃত্যুর খবর সামনে আসছে। মৃতদের মধ্যে বহু বয়স্ক মহিলা আছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘটনায় আহত ৫০ জনেরও বেশি মানুষ। তাঁদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications