Stampede In Maha Kumbh 2025: মৌনী অমবস্যায় স্নান করতে হুড়োহুড়ি, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত ১০
Stampede In Maha Kumbh 2025: ভয়াবহ দুর্ঘটনা মহাকুম্ভে। স্নান করা নিয়ে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। আর তাতে ঘটে যায় পদপৃষ্টের মধ্যে দুর্ঘটনা। জানা যাচ্ছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ৫০জন মানুষ আহত হয়েছেন। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যা খবর, বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে (Stampede In Maha Kumbh 2025) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তিন নদীর সঙ্গমস্থল মহাকুম্ভে। ঘটনার পরেই বন্ধ রাখা হয়েছে শাহি স্নান। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এহেন ঘটনার পর বহু মানুষ ছন্নছাড়া হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খুঁজে পাচ্ছেন না একে অপরকে। আজ বুধবার মৌনি অমাবস্যা। 'অমৃত স্নান' সারতে গত কয়েকদিন ধরেই ভিড় বাড়ছিল প্রয়াগরাজে। মঙ্গলবার থেকে ভিড় আরও বাড়ে।
আজ বুধবার মধ্যরাত থেকেই তিন নদীর সঙ্গমস্থলে মানুষের ভিড় আরও বেড়ে যায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রবল ভিড়ের চাপে একটা সময় ভেঙে যায় ব্যারিকেড। আচমকা ধাক্কাধাক্কা শুরু হয়ে যায়। সবাই দৌড়তে শুরু করে দেন বলে দাবি। আর সেই সময় পদপৃষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে খবর। আর সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
#WATCH | Maha Kumbh Stampede | Prayagraj, Uttar Pradesh: The injured are being brought to the Hospital in Sector 2. pic.twitter.com/K916jG5INg
— ANI (@ANI) January 29, 2025
প্রবল ভিড়ের চাপে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর সামনে আসছে। যদিও আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ফলে মৃতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে বহু মানুষ এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
দুর্ঘটনার পর পরই মহাকুম্ভ এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গনেরই হাসপাতালে আনা হয়েছে। সেখানে শুরু হয়েছে চিকিৎসা। যাদের পরিস্থিতি আশঙ্কাজনক তাঁদের দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার দিকে কড়া নজর রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার।
#WATCH | Prayagraj, Uttar Pradesh: Rescue operations are underway after a stampede-like situation arose in Maha Kumbh and several people were reported injured. https://t.co/4z63F7pAS9 pic.twitter.com/YxZHXIoy51
— ANI (@ANI) January 29, 2025
যা খবর, ঘটনাস্থলে পাঠাচ্ছেন উত্তরপ্রদেশ সরকারের একাধিক আধিকারিক এবং মন্ত্রীদের। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। অনেকেই এই বিষয়ে কড়া আক্রমণ করতে শুরু করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications