মুম্বইয়ে নৌসেনার পরীক্ষায় হুড়োহুড়ি, পদপিষ্ট একাধিক পরাক্ষার্থী
মুম্বই, ৯ সেপ্টেম্বর : মুম্বইয়ের মালাড এলাকায় নৌসেনায় নিয়োগের পরীক্ষায় আচমকা হুড়োহুড়ি শুরু হওয়ায় বেশ কয়েক পরীক্ষার্থী পদপিষ্ট হয়েছেন বলে খবর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
মূলত অনুমান করা হয়েছিল তিন থেকে চার হাজার পরীক্ষার্থী শুক্রবার নিয়োগ পরীক্ষায় যোগ দেবেন। কিন্তু চার হাজারের জায়গায় এদিন আইএনএস হামলার শিবিরে প্রায় ৬ হাজারেরও বেশি পরীক্ষার্থী কেন্দ্রে ভিড় জমান। মূল গেটের সামনে এত ভিড় হয়ে যাওয়ায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সবাই একসঙ্গে জোর করে গেট দিয়ে ঢুকতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। নৌসেনার তরফে জানানো হয়েছে এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। তবে মনে করা হচ্ছে আরও বেশ কিছু পড়ুয়া আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয়।
তবে ভিড় বেশি হয়ে যাওয়ায় প্রথম দিকটায় সমস্যা হলেও নৌসেনা কর্মী, পরীক্ষার ভলিন্টিয়ার ও পুলিশ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামল দিয়েছে বলে নৌসেনার তরফ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications