উত্যক্ত করে নাবালিকার ওপর ছোরা চালিয়ে এই নৃশংস অত্যাচার চলল
সাহাজানপুরে দিনে দুপুরে এক ব্যাস্ত বাজার এলাকায় এক ১৫ বছর বয়সী নাবালিকার হাত ছোরা দিয়ে কেটে দিল কয়েকজন যুবক।
চণ্ডীগড় রাতের রাস্তায় বর্ণিকা কুণ্ডুকে উত্যক্ত করার ঘটনা নিয়ে উত্তাল হয় গোটা দেশ। সেই ঘটনার রেশ কাটতে কাটতেই উত্তরপ্রদেশের বালিয়াতে কয়েক জন যুবক এক কিশোরীকে উত্যক্ত করতে করতে তাকে হত্যা করে দেয়। বালিয়ার সেই কিশোরীকে উত্যক্ত করার ঘটনাও কিছু কম সমালোচিত হয়নি। আর এবার উত্যক্ত করার আরেক নৃশংস ঘটনা উঠে এল উত্তরপ্রদেশেরই সাহাজনপুরে।

সাহাজানপুরে দিনে দুপুরে এক ব্যাস্ত বাজার এলাকায় এক ১৫ বছর বয়সী নাবালিকার হাত ছোরা দিয়ে কেটে দিল কয়েকজন যুবক। জানা গিয়েছে বহুদিন ধরেই ওই নাবালিকাকে উত্য়ক্ত করছিল ১৯ বছর বয়সী বিনোদ চৌরাশিয়া নামের ওই যুবক ।শুধু তাই নয়, নাবালিকার আরেকটি হাতও কাটতে যাচ্ছিল ওই যুবক, তবে এলাকার ২০০ -৩০০ মানুষ ঘিরে ধরায় সেই নৃশংসতার দিকে আর এগোতে পারেনি বিনোদ।
ঘটনার পরই গুরুতর আহত নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বহুদিন ধরেই নাবালিকাকে উত্যক্ত করতে থাকে বিনোদ। দুজনে একই এলাকার বাসিন্দা। এরপর একদিন হঠাৎই বাজার এলাকায় ওই নাবালিকাকে দেখতে পেয়ে তার ওপর চড়াও হয় ওই যুবক। আপাতত নাবালিকার সুস্থতার অপেক্ষায় পুলিশ। সে সুস্থ হলেই তার বয়ান নেবে পুলিশ।












Click it and Unblock the Notifications