দীপাবলির রাতে দেদারে ফেটেছে বাজি, এক ধাক্কায় দিল্লির বাতাস অতিরিক্ত খারাপ

সকাল থেকেই ধোঁয়াশা। দিল্লির আকাশ ও চারদিকে ধোঁয়া ধোঁয়া পরিস্থিতি। এই আবহাওয়া ফের অশনিসংকেত বার্তা দিচ্ছে। এমনই মনে করছে। দিল্লির বায়ুদূষণ এক ধাক্কায় বেড়ে গেল৷ তেমনই কথা জানা গিয়েছে।

গতকাল আলোর উৎসব দীপাবলি ছিল। দিওয়ালিও অনুষ্ঠিত হয়েছে। আর তার জেরে নাগাড়ে বাজি পুড়িয়েছে দিল্লির মানুষ। ফলে অতীতের স্মৃতি ফিরে এসেছে রাজধানীতে।দিল্লির বাতাসের গুণগত মান এক ধাক্কায় নেমে গিয়েছে৷ এমনই তথ্য পাওয়া যাচ্ছে।

Air polution

দীপাবলির পরের দিনই কার্যত দিল্লির আকাশ কুয়াশায় ছেয়ে গিয়েছে৷ প্রাথমিকভাবে কুয়াশা মনে হলেও পরে ভুল ভাঙে। আসলে ধোঁয়ার আস্তরণ দিল্লির আকাশে জমে রয়েছে। তার ফলে বাতাসের গুণগতমান অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে।

শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ৩৫০ পৌঁছে গিয়েছে। প্রচুর পরিমাণে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাজি পোড়ানো হয়েছে৷ আর তার জেরেই বাতাসে বিষ ছড়িয়েছে। বেশ কিছুটা সময়ের পর থেকে শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয় অনেকের মধ্যে। সেই কথাও শোনা যায়।

কেবল দিল্লি শহর নয়, ইন্দিরা গেট, আনন্দ বিহার, জাহাঙ্গিরপুর, দ্বারকা সহ একাধিক জায়গাতেই আবহাওয়ার গুণগত মান বেশ খারাপ হয়ে গিয়েছে। আনন্দ বিহারে বাতাসের গুণগত মান প্রায় চারশো। জাহাঙ্গিরপুরেও বাতাসের গুণগত মান ৩৯০। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বাতাসের গুণগত মান প্রায় ৩২০। বেলা বাড়লেও খুব একটা পরিস্থিতির উন্নতি হয়নি। এমন কথাই জানা গিয়েছে।

কিন্তু হঠাৎ করে কেন এমন হল? দিল্লির আবহাওয়া দীপাবলি, দিওয়ালির পর থেকেই খারাপ হয়। গতকাল দিল্লিতে প্রচুর বাজি পোড়ানো হয়েছে বলে খবর। দিল্লিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে কিছু নিয়নকানুন থাকে। সেই সবের বালাই সাধারণ মানুষ ধার ধারেনি। সরকারি ও প্রশাসনের তরফে একাধিক অনুরোধও করা হয়েছিল। দিল্লির পরিবেশ মন্ত্রীও অনুরোধ করেছেন, বাজি না পোড়ানোর জন্য৷ কিন্তু কোনও কথাই কানে শোনা হয়নি।

ফলাফল, শুক্রবার সকাল থেকেই খারাপ আবহাওয়া৷ দিল্লির বাতাসের গুণগত মান অতিরিক্ত খারাপ পর্যায়ে পৌঁছে যায়৷ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও এই ঘটনায় উদ্বিগ্ন। এরপর দিল্লির আবহাওয়া কেমন যাবে? সেই চর্চাও শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+