Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরোধী ঐক্য এবার কি সফল হবে, হেমন্তের শপথ মঞ্চে নেওয়া হল আরও এক শপথ

এর আগে বিরোধীদের চিঠি দিয়ে ঐক্যের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঐক্যের সুর উঠল ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ মঞ্চ থেকেও।

এর আগে বিরোধীদের চিঠি দিয়ে ঐক্যের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঐক্যের সুর উঠল ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ মঞ্চ থেকেও। এই মঞ্চে রাহুলের পাশাপাশি মুখ্য চরিত্র হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরেই আন্দোলিত হল বিরোধী ঐক্যের সুর।

আরও একটি শপথ নিলেন বিরোধীরা

আরও একটি শপথ নিলেন বিরোধীরা

ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণের পাশাপাশি আরও একটি শপথ নিলেন বিরোধীরা। তাঁরা নয়া নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে সাধ্যমতো আন্দোলন গড়ে তুলবেন। এবং সেই আন্দোলনকে ঐক্যবদ্ধে করে তোলার চেষ্টা করবেন।

কর্ণাটকের পর ঝাড়খণ্ডে একতার বার্তা

কর্ণাটকের পর ঝাড়খণ্ডে একতার বার্তা

লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কুমারস্বামীর শপথগ্রহণের অনুষ্ঠানে বিরোধী ঐক্য দেখা গিয়েছিল। তারপর লোকসভা নির্বাচনে বিজেপি বিরুদ্ধে এক হয়ে লড়ার রাস্তা পেয়েছিল বিরোধী দলগুলি। যদিও সেই বিরোধী জোট আদৌ কার্যকরী হয়নি। এখন প্রশ্ন ফের ঝাড়খণ্ডে বিরোধীদের এক হওয়ার রাস্তা দেখিয়েছে। কিন্তু তা কি কার্যকর হবে এবার।

সোনিয়া সহমত হয়েছেন মমতার সঙ্গে

সোনিয়া সহমত হয়েছেন মমতার সঙ্গে

রবিবার ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহমের মঞ্চে আসতে পারেননি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তবে তিনি মমতাকে বার্তা দিয়েছেন। সোনিয়া সমর্থন করেছেন মমতার দেওয়া চিঠিকে। তিনি সহমত হয়েছেন মমতার সঙ্গে। সোনিয়া-মমতার ঐক্যমত্য বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

হেমন্তের শপথে এক মঞ্চে এলেন যাঁরা

হেমন্তের শপথে এক মঞ্চে এলেন যাঁরা

রবিবার হেমন্ত সোরেনের শপথ মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, এমকে স্ট্যালিন, শরদ যাদব, তেজস্বী যাদব, শিবু সোরেন, ডি রাজা প্রমুখদের। ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেলও। আসতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়াররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+