শ্রীরামচন্দ্রের কোনও ঐতিহাসিক অস্তিত্ব পাওয়া যায়নি! তামিল মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

SS Sivasankar Controversy: শ্রীরামচন্দ্রের কোনও ঐতিহাসিক অস্তিত্ব পাওয়া যায়নি! তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা এসএস শিবশঙ্করের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। এহেন মন্তবের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপিসহ হিন্দুত্ববাদী দলগুলি। শুধু তাই নয়, এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি।

রামকে নিয়ে তথ্য বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। আর তা ঘিরে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। চোল সাম্রাজ্যের রাজা রাজেন্দ্র চোল ১ এর জন্মবার্ষিকী ঘিরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। তামিলনাড়ুর আরিয়ুলারের সেই অনুষ্ঠানে যোগ দেন শিবশঙ্কর। আর সেখানেই তিনি এহেন দাবি করেন।

SS Sivasankar Controversy

বলেন, কিছু মানুষ দাবি করেন যে ভগবান রামের ইতিহাস তিন হাজার বছর পুরানো, কিন্তু ভগবান রামের কোন ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়ে যারা কথা বলেন শুধুমাত্র অবতার হিসাবে উল্লেখ করেন বলেও মন্তব্য ইন্ডি জোটে থাকা এই ডিএমকে নেতা।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, রাজেন্দ্র চোল যুগের একাধিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। বিশেষ করে মন্দির, শিলালিপি থেকে শুরু করে একাধিক তাম্রফলক রয়েছে। বলে রাখা প্রয়োজন, চোল বংশের রাজা রাজেন্দ্র চোল দীর্ঘ সময় ধরে শাসন চালিয়েছেন। আর সেটাই তুলে ধরেন সে রাজ্যের মন্ত্রী। আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। কড়া ভাষায় ডিএমকে নেতা এসএস শিবশঙ্করকে আক্রমণ শানিয়েছেন সে রাজ্যের বিজেপি সভাপতি।

সে রাজ্যের আইনমন্ত্রী টি রঘুপতির একটি বক্তব্যের ভিডিও তুলে আক্রমন শানান। যেখানে আইনমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে সামাজিক ন্যায়বিচারের প্রতিভু শ্রী রামচন্দ্র। এমনকি ধর্ম নিরপেক্ষতার সূত্রধর বলতে শোনা যাচ্ছে। আর সেই বক্তব্যের ভিডিও তুলে ধরেন বিজেপি নেতার দাবি, রাজ্যের দুই মন্ত্রীর মনোভাব কেন আলাদা।

ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত চলছে। অবিলম্বে এই বিষয়ে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন বিজেপি নেতা। বলে রাখা প্রয়োজন, এর আগে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিনের একটি মন্তব্যকে বিতর্ক তৈরি হয়। যেখানে সনাতন ধর্মকে মুছে ফেলার কথা বলেন। এমনকি ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে সংক্রমক ব্যাধির সঙ্গেও তুলনা করেন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই প্রভু রাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এই নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+