হস্টেলের লিফটে ছাত্রীর সামনে প্রকাশ্যে হস্তমৈথুন বিশ্ববিদ্যালয় কর্মীর, ধুন্ধুমার চেন্নাইয়ে
চেন্নাইয়ে মেয়েদের হস্টেলের সামনে এক বিশ্ববিদ্যালয় কর্মী এক ছাত্রীকে দেখে প্রকাশ্যেই হস্তমৈথুন করছিল।
চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে ছাত্রছাত্রীদের বিশাল মিছিল বেরোয়। দাবি করা হয় হস্টেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে কারণ কী? অভিযোগ, ক্যাম্পাসের ভিতরেই থাকা মেয়েদের হস্টেলের সামনে এক বিশ্ববিদ্যালয় কর্মী এক ছাত্রীকে দেখে প্রকাশ্যেই হস্তমৈথুন করছিল।
|
এই ঘটনা দেখার পর ছাত্রছাত্রীরা অভিযুক্তকে তাড়া করলে সে পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে। তবে তার আগে ওয়ার্ডেনকে জানানো হলে তাকে চুপ করে যেতে বলা হয়। এই ঘটনা যাতে জানাজানি না হয় সেই জন্য চাপও দেওয়া হয়।
|
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দুপুর ৩টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের এম ব্লকের সামনে। হস্টেলের লিফটের ভিতরে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে একা পেয়ে এই কাণ্ড করে অভিযুক্ত। বেরিয়েই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে ছাত্রীটি। তবে ততক্ষণে অভিযুক্ত পগারপাড়। আর ছাত্রীকেও মুখ বন্ধ রাখতে বলে হস্টেল কর্তৃপক্ষ।
|
ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর নাকি এই ঘটনায় ছাত্রীদের দোষই দেখছেন। তিনি নাকি বলেছেন, উত্তর ভারতের মেয়েদের সঙ্গে এটা হয়। কারণ এঁরা ছোট জামাকাপড় পরে, ধূমপান করে ও মদ্যপান করে।
|
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছাত্রছাত্রীরা মিছিল করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে গর্জে ওঠেন সকলে। যদিও ডিরেক্টর সন্দীপ সঞ্চেতি পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications