পাক অভিনেত্রী থাকবেন না ছবির প্রচারে, রইস মুক্তির আগে রাজ ঠাকরেকে 'আশ্বস্ত' করলেন শাহরুখ খান

বলিউডের সুপারস্টার এমএনএস প্রধান রাজ ঠাকরে, মিডিয়াকে জানান, শাহরুখ জানিয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান রইস ছবির প্রচার করবেন একথা গুজব। আশ্বাস দিয়েছেন ছবির প্রচারে দেখা যাবে না পাকিস্তানি অভিনেত্রীকে।

মুম্বই, ১২ ডিসেম্বর : বলিউডের সুপারস্টার শাহরুখ খান রবিবার মুম্বইয়ে এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। তাঁর আগামী ছবি রইস-এর মুক্তির আগে এভাবে এমএসএন প্রধানের সঙ্গে দেখা করার মূল কারণই হল অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি পাক অভিনেতার উপস্থিতির কারণে যে সমস্যার তৈরি হয়েছিল একই কারণে রইস- নিয়ে যাতে নির্মাতাদের সেই সমস্যায় পড়তে না হয়।

শাহরুখ খানের সাক্ষাতের পর এমএনএস প্রধান রাজ ঠাকরে, মিডিয়াকে জানান, শাহরুখ জানিয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান রইস ছবির প্রচার করবেন একথা গুজব। আশ্বাস দিয়েছেন ছবির প্রচারে দেখা যাবে না পাকিস্তানি অভিনেত্রীকে।

পাক অভিনেত্রী থাকবেন না ছবির প্রচারে, রইস মুক্তির আগে রাজ ঠাকরেকে 'আশ্বস্ত' করলেন শাহরুখ খান

প্রসঙ্গত, উরি হামালার পর থেকে ভারতে পাকিস্তানের হামলার প্রতিবাদে ভারতীয় ছবিতে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের কাস্ট করা নিয়ে বিরোধিতা শুরু করেছিল এমএনএস।

অক্টোবরের শুরুতে করন জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে ফওয়াদ খান থাকায় এই ছবির মুক্তি আটকাতে তীব্র প্রতিবাদের পথে হেঁটেছিল এমএনএস। সেই একই ধরনের সমস্যা যাতে আগামী মাসে মুক্তি পাওয়া রইস-এর ক্ষেত্রে না হয়, তার জন্যই শাহরুখের সাততাড়াতাড়ি রাজ ঠাকরে দর্শন বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে শাহরুখ খানের 'মাই নেম ইজ খান' ছবির মুক্তি নিয়ে সমস্য়ার মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+