রাতভর ভারী তুষারপাত শ্রীনগর ও লে হাইওয়েতে, অবরুদ্ধ যান চলাচল
ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে শ্রীনগর ও লে হাইওয়েতে। এর জেরে ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বললেও ভুল হয় না। বরফের টুকরোর জন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচলের পরিস্থিতি নেই। তাই বন্ধ করে দিতে হয়েছে কাশ্মীরের লাইফ লাইন শ্রীনগর - জম্মু রোড।

নাগাড়ে তুষারপাত
জম্মু ও কাশ্মীরে এমন ভাবে নাগাড়ে তুষারপাত হবে শুক্রবার পর্যন্ত। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। গুলমার্গের স্কিল রিসর্ট এবং কুপওয়ারার মাচিলে কোথাও সারা রাত বৃষ্টি হয়েছে তো কোথাও হয়েছে রাতভর তুষারপাত।

কী বলছেন আবহাওয়াবিদ?
সোনাম লোটাস নামে আবহাওয়াবিদ জানিয়েছেন, "যত দিন গড়াবে তত বেশি বৃষ্টি হবে। সোমবারের পরেও আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তিনি বলেন, "মঙ্গলবার সাধারণত মেঘলা আকাশ থাকবে, বেশি উচ্চতায় তুষারপাতের ভালো মত সম্ভাবনা রয়েছে।

কী বলছে আইএমডি?
আইএমডি বলেছে, "১১ নভেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বেশি তুষারপাতের জন্য কোথাও কোথাও যাতায়াতের সমস্যা হতে পারে। আইএমডি বলেছে যে, "যারা ঘুরতে যাবেন বিশেষ বিশেষ পাসগুলিতে তাঁদের যথেষ্ট খাবার, গরম জুতো, জামা। যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ থাকবে এই আবহাওয়ার জন্য তাই এই উপদেশ দেওয়া হচ্ছে।"

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা
আইএমডি জানিয়েছে যে, শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। এদিকে সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৮ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ নভেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে। এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। ১২ নভেম্বর নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেস কিছুটা নামতে পারে।
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ অংশত থাকার সম্ভাবনা। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।












Click it and Unblock the Notifications