শ্রীলঙ্কায় বিস্ফোরণে জড়িতরা গিয়েছিল ভারতের এইসব শহরে! শ্রীলঙ্কার সেনাপ্রধানের মন্তব্যে চাঞ্চল্য
ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় বিস্ফোরণে জড়িতরা ভারতের কাশ্মীর, কেরল ও ব্যাঙ্গালোরে গিয়েছিল ট্রেনিং-এর জন্য। এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সেনাপ্রধানলেফটান্যান্ট জেনারেল মহেশ সেনানায়েকে।
ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় বিস্ফোরণে জড়িতরা ভারতের কাশ্মীর, কেরল ও ব্যাঙ্গালোরে গিয়েছিল ট্রেনিং-এর জন্য। এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটান্যান্ট জেনারেল মহেশ সেনানায়েকে। বিস্ফোরণের তদন্তে যে তথ্য পাওয়া গিয়েছে, তার ওপর নির্ভর করেই ওই তথ্য দিয়েছেন তিনি। দেশে এই হামলায় বাইরের কোনও সংগঠন জড়িত বলেও মন্তব্য করেছেন তিনি।

২১ এপ্রিল, ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় বিস্ফোরণে বিদেশি-সহ ২৫৭ জনের মৃত্যু হয়েছিল। এই বিস্ফোরণে প্রায় ৫০০ জনের মতো আহত হয়েছিলেন। এদিন একনাগারে তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ হয়। শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহতম এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে আইএসআইএশ।
অনেক আগে থেকেই বিস্ফোরণ সম্পর্কে শ্রীলঙ্কা সরকারকে সতর্ক করেছিল ভারত। কিন্তু শ্রীলঙ্কার নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে যোগাযোগের অভাবে হামলা বন্ধ করা যায়নি।
শ্রীলঙ্কার সেনাপ্রধানের দাবি সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা এখনও পর্যন্ত এই ধরনের কোনও তথ্য ভারতকে দেয়নি। অন্যদিকে শ্রীলঙ্কার নিরাপত্তা সংস্থাগুলি তদন্তের পর এই ধরনের দাবি খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications