কাঁদছে মুম্বই, শেষযাত্রায় শ্রীদেবী, বুধবার বিকেলে হবে শেষকৃত্য
শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে শ্রীদেবীর নশ্বর দেহ শায়িত থাকবে লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে। সাধারণ মানুষ এখানে তাঁদের প্রিয় অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
শ্রীদেবীর শেষযাত্রা কেমন হবে? কাপুর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হল। এই বিবৃতিতে শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবি, খুশি এবং স্বামী বনি কাপুরের নাম সবার আগে রাখা হয়েছে। এছাড়াও কাপুর পরিবার ও আইয়াপ্পান পরিবারের নামও উল্লেখ করা হয়েছে। এই বিবৃতিতে জানানো হয়েছে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে বুধবার বিকেলে।

শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে শ্রীদেবীর নশ্বর দেহ শায়িত থাকবে লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে। সাধারণ মানুষ এখানে তাঁদের প্রিয় অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
শ্রীদেবীর শেষযাত্রা নিয়ে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, 'খুশি, জাহ্নবি, বনি কাপুর এবং পুরো কাপুর ও আয়াপ্পান পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানানো হচ্ছে। তারা যেভাবে এই আবেগঘন মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছে তা ধন্যবাদযোগ্য।'
এই বিবৃতিতেই জানানো হয়েছে সকাল ৯.৩০টা থেকে বিকেল ১২.৩০টা পর্যন্ত লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের গার্ডেন নম্বর ৫-এ সকলে শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে পারবেন।
সংবাদমাধ্যমও এই শ্রদ্ধা জানাতে পারবে। তবে, ক্যামেরা, রেকর্ডিং ডিভাইস বা সম্প্রচার করার মতো কোনও যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করা যাবে না। শ্রীদেবীর নশ্বর দেহ নিয়ে অন্তিম যাত্রা শুরু হবে দুপুর ২টায়। সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে ভিলে পার্লে সেভা সমাজ ক্রেমেটোরিয়াম-এর হিন্দু সেমেট্রি-তে যাওয়া হবে। আর সেখানেই বিকেল ৩.৩০টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে।












Click it and Unblock the Notifications