উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, অসমে শ্রী শ্রী রবিশঙ্কর
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে শান্তির বার্তা দিতে মঙ্গলবার গুয়াহাটি পৌঁছলেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে শান্তির বার্তা দিতে মঙ্গলবার গুয়াহাটি পৌঁছলেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁর সভায় উপস্থিত থাকতে চলেছে অস্ত্র ত্যাগ করা বহু উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনের সদস্যরা। বেশ কয়েকটি অনুষ্ঠান ও আলোচনাসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শ্রী শ্রী রবিশঙ্করের।

ইতিমধ্যেই পূর্বের বেশ কিছু জঙ্গিকে সমাজের মূল স্রোতে ফেরানোর নিয়ে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁর অনুষ্ঠানে যেমন ইউএলএফএ-এর সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া থাকবেন, তেমনই ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের প্রাক্তন নেতা বিজয় কুমার, ডিমা হালাম দাওগা-র নেতা দিলীপ নুনিসা সহ অসমের অন্যান্য ক্যাডাররাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি শ্রী শ্রী রবিশঙ্করের আদর্শে অনুপ্রাণিত হয় ৬৮জন নাগাল্যান্ডের জঙ্গি অস্ত্র ত্যাগ করেছে। তাদেরও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেইসঙ্গে অসমের বন্যা দুর্গতদের জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর অনুষ্ঠানে বিপুল জনসমাগম হবে বলেই দ্য আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications