মূলস্রোতে ফেরাতে সবরকম সাহায্য়ের আশ্বাস শ্রী শ্রী রবিশঙ্করের
যদি কোনও আন্ডারগ্রাউন্ড দল মূলস্ত্রোতে ফিরে আসতে চায় তাহলে সবরকমভাবে সাহায্য করা হবে। বৃহস্পতিবার গুয়াহাটিতে এমনই আশ্বাস দিলেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর
যদি কোনও আন্ডারগ্রাউন্ড দল মূলস্ত্রোতে ফিরে আসতে চায় তাহলে সবরকমভাবে সাহায্য করা হবে। বৃহস্পতিবার গুয়াহাটিতে এমনই আশ্বাস দিলেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর।

বেশ কিছু যুবক সমাজের মূলস্রোতে ফিরে আসার ইচ্ছেপ্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন জঙ্গি সংগঠনের খাতায় নাম লেখানো ওই যুবকদের আর্জি, সরকার সম্মানীয় চুক্তির আশ্বাস দিলে তাঁরা আত্মসমর্পণ করবেন। শেষ বন্দুকটি সরকারের হাতে তুলে দেওয়া না পর্যন্ত তাঁর কাজ জারি থাকবে বলে জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর। উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি সংগঠনের সঙ্গেও দ্য আর্ট অফ লিভিং যোগাযোগ রেখেছে বলে জানিয়েছেন তিনি।
উত্তর-পূর্বাঞ্চলের সমস্যা নিয়ে বিভিন্ন দলের মানুষের একমঞ্চে আসা নিয়ে সন্তাষপ্রকাশ করেছেন শ্রী শ্রী রবিশঙ্কর । মতামত ভিন্ন হলেও এই আলোচনা থেকেই ঐকমত্যে আসা সম্ভব হবে বলে মনে করেন তিনি। কোনও একটি এলাকার সমৃদ্ধি দ্বন্দ্বের মধ্যে দিয়ে নয়, সহযোগিতার মধ্যেই দিয়েই আসে বলে মন্তব্য করেছেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications