৩ কাশ্মীরি ছাত্রের জিভ কাটলে ৩ লাখ টাকা পুরস্কার, ঘোষণা শ্রীরাম সেনার

৩ কাশ্মীরি ছাত্রের জিভ কাটলে ৩ লাখ টাকা পুরস্কার, ঘোষণা শ্রীরাম সেনার

পাকিস্তানের হয়ে স্লোগান দিয়েছিল তিন কাশ্মীরি ছাত্র। তাই তাঁদের জিভ কাটার জন্য পুরস্কার ঘোষণা করল শ্রীরাম সেনা। সংগঠনের সম্পাদক সিদ্দালিঙ্গ স্বামী ঘোষণা করেছেন ওই তিন কাশ্মীরি ছাত্রের জিভ কেটে আনতে পারলে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

জিভ কাটলে পুরস্কার

জিভ কাটলে পুরস্কার

পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়ায় ৩ কাশ্মীরি ছাত্রের জিভ কাটার উপর পুরস্কার ঘোষণা করেছে শ্রীরাম সেনা। সংগঠনের সম্পাদক জানিয়েছেন, দেশ বিরোধীদের কোনও জায়গা হবে না ভারতে। যারা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান তুলেছে দেশে, তাঁরা এখন জেলে আছে। সেই তিন জনের জিভ কেটে এনে দিতে পারলে প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান

রবিবার কর্নাটকে ঘটেছে ঘটনাটি। কর্নাটকের হুবালিতে তিন কাশ্মীরি ছাত্র পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান তুলেছিলেন। তারপরেই তাঁদের গ্রেফতার করে পুলিস। তাঁদের জেলা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। আদালতে পেশ করার সময় স্থানীয়রা তাঁদের উপর হামলা চালায়। আদালত চত্ত্বরে ভারত মাতার জয় স্লোগান উঠতে থাকে।

পুলওয়ামা হামলা নিয়ে উৎসব

পুলওয়ামা হামলা নিয়ে উৎসব

তালিব মজিদ, বসিত আসিফ সোফি এবং আমির মোহিউদ্দিন নামে তিন কাশ্মীরি ছাত্র কর্নাটকে কেএলই ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পড়েন। তাঁরা সোপিয়ানের বাসিন্দা। পুলওয়ামা হামলার উৎসব করছিলেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+