সীমা ছাড়াল লঙ্কার সেনা, ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি! চরম ক্ষুব্ধ ভারত, যা করল...
India-Sri Lanka: এবার সমস্ত সীমা ছাড়াল শ্রীলঙ্কার নৌবাহিনী। পক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। জলসীমা লঙ্ঘন করা হয়েছে, এই অভিযোগে তাঁদের উপর গুলি চালায় লঙ্কার সেনা। আর তাতে গুরুতর আহত ভারতের পাঁচ মৎস্যজীবী। আটক ওই পাঁচজন সহ ১৩ জন ভারতীয় মৎস্যজীবীও। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত। ঘটনার পরেই ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে বিদেশ মন্ত্রক ঘটনার ব্যাখ্যা চেয়েছে।
এই সঙ্গে ঘটনার তীব্র প্রতিবাদও ভারতের তরফে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় নয়াদিল্লি এবং কলম্বো'র কূটনৈতিক সম্পর্কে কিছুটা হলেও উত্তাপ ছাড়াবে বলেই দাবি বিশ্লেষকদের (India-Sri Lanka) ।

জানা যায়, মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের খুব কাছেই এই ঘটনা ঘটে। ভারতীয় মৎস্যজীবী একটি নৌকা শ্রীলঙ্কায় জলসীমায় মাছ ধরার সময় পৌঁছে যায় বলে দাবি। সেই সময় শ্রীলঙ্কার নৌ বাহিনী বোটে থাকা ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে একেবারে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। আর তাতেই পাঁচজন মৎস্যজীবী আহত হয়। এরপরেও রেহাই দেওয়া হয়নি। আহত অবস্থায় ওই পাঁচজন মৎস্যজীবী সহ নৌকায় থাকা ১৩ জনকে আটক করা হয়।
আহত পাঁচজনের চিকিৎসা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে হচ্ছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। শুধু তাই নয়, ভারতীয় মৎস্যজীবীদের সবরকম চিকিৎসার বিষয়টিও খতিয়ে দেখছে বলে খবর। এই ঘটনায় বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, লঙ্কার সেনার এহেন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। অগ্রহণযোগ্য বলেও ব্যাখ্যা মোদী সরকারের। যা খবর, গোটা ঘটনার উপর নজর রাখছে ভারত সরকার।
বলে রাখা প্রয়োজন, এই ঘটনা নতুন নয়। গত বছরও ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকাকে টার্গেট করেছিল সে দেশের নৌবাহিনী। চালানো হয় গুলিও। আর তাতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক (India-Sri Lanka) । উদ্বেগে মৎস্যজীবীদের পরিবার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications