শ্রীলঙ্কার তামিল হিন্দুদের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আনার দাবি

শ্রীলঙ্কার তামিল হিন্দুদের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আনার দাবি

পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অহিন্দু (শিখ, বৌদ্ধ, জৈন, ক্রিশ্চান)দের নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় আনা হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার হিন্দু তামিলরা এই বিলের আওতায় পড়েন না। এদিকে দক্ষিণ ভারতে শ্রীলঙ্কার হিন্দুদের সংখ্যা অনেক বেশি। এবার তাই তাঁদের এই বিলের আওতায় এনে ভারতের নাগরিকত্ব প্রদানের দাবি উঠেছে।

লোকসভায় পাস বিল

লোকসভায় পাস বিল

গতকাল তুমুল আলোচনা, সমালোচনা চলেছে লোকসভায়। প্রায় মধ্যরাত পর্যন্ত চলেছে বিতর্ক। তারপর ভোটাভুটিতে অবশেষে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। কংগ্রেস বিরোধিতা করলেও শিবসেনা কিন্তু বিলের সপক্ষেই ভোট দিয়েছে। যদিও এই বিল পাসের মধ্যে অমিত শাহের অন্য উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছে শিব সেনা।

বিলের আওতায় আনা হোক শ্রীলঙ্কার হিন্দুদের

বিলের আওতায় আনা হোক শ্রীলঙ্কার হিন্দুদের

এই বিলের আওতায় শ্রীলঙ্কার হিন্দুদের রাখা হয়নি। তাই নিয়েই দক্ষিণ ভারতে সুর চ়ড়েছে। কারণ শ্রীলঙ্কা থেকে বহু হিন্দু পরিবার দক্ষিণভারতের বিভিন্ন রাজ্যে বছরের পর বছর ধরে বাস করছেন। তাঁদের এই বিলের আওতায় এনে ভারতের নাগরিকত্ব প্রদানের দাবি জানিয়েছেন শ্রীলঙ্কার শিবা সেনাই নামে এক গোষ্ঠি। সংগঠনের নেতা মারাভানপুলাভু কে সচিতানন্থন অভিযোগ করেছেন ভারতে প্রায় হাজার বছর ধরে শ্রীলঙ্কার হিন্দুরা অবহেলিত হয়ে আসছে। তাঁদের সমর্থন জানিয়েছে আরএসএস।

শ্রীলঙ্কার হিন্দু শরণার্থীরা ভারতে

শ্রীলঙ্কার হিন্দু শরণার্থীরা ভারতে

নিরাপদ আশ্রয় পেতে শ্রীলঙ্কা থেকে অসংখ্য হিন্দু শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে। শ্রীলঙ্কায় হিন্দুরা বিপন্ন বলে দাবি করেছেন শিবা সেনাই সংগঠনের নেতা। হিন্দুদের মন্দির সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেকারণে শ্রীলঙ্কা থেকে ১২ লাখ হিন্দু শরণার্থী ৪০ দেশে আশ্রয় নিয়েছে। ভারত ছাড়া সব দেশেই নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় এই শ্রীলঙ্কার হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পেয়েছে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+