জায়গাগুলি মৃত্যুপুরীতে পরিণত, কোচিং সেন্টারে পরীক্ষার্থীদের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের
গত মাসে দিল্লির কোচিং সেন্টারে পরীক্ষার্থীদের মৃত্যু নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। এব্যাপারে কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত কেন্দ্র, দিল্লি সরকার এমসিডিকে এখনও পর্যন্ত কী কী সুরক্ষা নিয়ম অনুসরণ করা হয়েছে, তা নিয়ে শোকজ করেছে।
আদালত কোচিং সেন্টারের নিরাপত্তার নিয়মকানুন সংক্রান্ত সমস্যায় নজর দিয়েছে এবং সাম্প্রতিক জলে ডুবে মত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

নিশানায় কোচিং সেন্টার
বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ দিল্লির ওল্ড রাজিন্দরনগরে ইউপিএসসির কোচিং সেন্টারের বেসমেন্টে তিন ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনায় কোচিং সেন্টারগুলির নিন্দা করেছে। তাঁরা বলেছেন, প্রত্যাশীদের জীবন নিয়ে খেলছে।
বিচারপতিরা আরও বলেছেন, কোচিং সেন্টারগুলি ডেথ চেম্বার অর্থাৎ মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। তাঁরা আরও বলেছেন, একটি মর্যাদাপূর্ণ জীবনের জন্য নিরাপত্তার নিয়ম এবং মৌলিক নিয়মগুলি সম্পূর্ণ সম্মতি না থাকলে কোচিং ইনস্টিটিউটগুলি অনলাইনে কাজ করতে পারে। বেঞ্জ বলেছে, কোচিং সেন্টারগুলি দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলছে। কোনও প্রতিষ্ঠানকে নিরাপত্তার নিয়ম না মেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত নয় বলেও বেঞ্চত মন্তব্য করেছে।
তদন্ত সিবিআই-এর হাতে
দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। আদালত এই ঘটনায় সরকারি কর্মীদের দুর্নীতিতে সম্ভাব্য সম্পৃক্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ নাগরিক সংস্থাগুলি আদালতের নির্দেশ অনুসরণ করছে না।
পুলিশের পদক্ষেপ
ঘটনার পরে দিল্লি পুলিশ তিন ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনায় কোচিং সেন্টারের মালিক-সহ পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়াদের মধ্যে বেসমেন্টের মালিক, এক চালক যিনি গাড়ি চালিয়ে বেসমেন্টে ঢুকেছিলেন। গ্রেফতার হওয়াদের মধ্যে রাও স্টাডি সার্কেলের সমন্বয়কারীও রয়েছে।
কী হয়েছিল?
প্রসঙ্গত গত ২৭ জুলাই দিল্লির ওল্ড রাজিন্দরনগরের রাও আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্টে জলবন্দি হয়ে তিন ইউপিএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। তার কয়েকদিন পরেই সর্বোচ্চ আদালতের এই মন্তব্য। দিল্লির ওই ঘটনা কোচিং সেন্টারগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
যে তিনজন গত ২৭ জুলাই জলে ডুবে মারা যান, তাঁরা হলেন, উত্তর প্রদেশের শ্রেয়া যাদব(২৫), তেলেঙ্গানার তানিয়া সোনি (২৫) এবং কেরলের নেভিন ডেলভিন(২৪)।
ড্রেনগুলির বৃষ্টির জল পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায় তা নর্দমা দিয়ে বেসমেন্টে ফিরে গিয়েছিল। যার ফলে শহরের পরিকাঠামো নিয়ে বিতর্ক তৈরি হয়।












Click it and Unblock the Notifications