জলবায়ু পরিবর্তনের জেরে প্রবল জল সঙ্কটের মুখে বিশ্বের সবচেয়ে উঁচু গ্রাম স্পিতি

জলবায়ু পরিবর্তনের জেরে প্রবল জল সঙ্কটের মুখে বিশ্বের সর্বাধিক উচ্চতা সম্পন্ন গ্রাম স্পিতি

তুষার-আচ্ছন্ন হিমালয়ের পটভূমিতে মাথার উপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। এরই মধ্যে অবস্থিত স্পিতি উপত্যকার কোমিক গ্রাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪,৫৮৭ মিটার উপরে অবস্থিত এই বৌদ্ধ জনপদটি গোটা বিশ্বের সর্বোচ্চ গ্রাম হিসাবে চিহ্নিত। দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণে সমস্ত নৈসর্গিক সৌন্দর্য হারিয়ে গিয়ে জল সংকটের কারণে এই গ্রামটিও ক্রমে পরিণত হচ্ছে একটি মরুভূমিতে।

উদ্বেগ প্রকাশ স্থানীয়দের

উদ্বেগ প্রকাশ স্থানীয়দের

৫৬ বছর বয়সী হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার কোমিকের কৃষক নাভাং তন্দুপ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, গলে যাওয়া হিমবাহ, অনিশ্চিত বৃষ্টিপাত, কম তুষারপাত এবং ক্রমবর্ধমান তাপমাত্রার প্রভাবে তীব্র জল সঙ্কটের মুখে স্পিতি। ঝর্ণা, পুকুর, হ্রদ যা সেচের প্রধান উৎস তাও ক্রমে শুকিয়ে যেতে বসেছে বলে জানান তিনি।

জলবায়ু পরিবর্তন পাহাড়ের বাকি গ্রাম গুলির জন্য ডেকে আনতে পারে বড়সড় বিপর্যয়

জলবায়ু পরিবর্তন পাহাড়ের বাকি গ্রাম গুলির জন্য ডেকে আনতে পারে বড়সড় বিপর্যয়

জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি এমনটা চলতে থাকে তবে এখানকার বসবাসকারীদের জন্য আগামীতে এটি বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কেবল কোমিকের মধ্যেই সীমাবদ্ধ নেই। স্পিতি উপত্যকার অন্যান্য উঁচু অঞ্চলের গ্রামগুলি যেমন চিচাম, কিবার, তাশিগাং, গেটে, লাংজা, হিক্কিম এবং ডেমুলও নিত্য প্রয়োজনীয় জলের জন্য তুষারপাতের উপরেই নির্ভরশীল।

 'গ্রিন স্পিটি' মিশন চালুর প্রতিশ্রুতি

'গ্রিন স্পিটি' মিশন চালুর প্রতিশ্রুতি

জুলাইয়ে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ একটি জনসভায় জল সঙ্কট সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রসঙ্গে উপত্যকায় বনাঞ্চল তৈরির জন্য একটি 'গ্রিন স্পিটি' মিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা পরবর্তীতে জল সঙ্কটের মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তিনি।

 বেড়ে চলা জল সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ সরকারি কর্মকর্তাদের গলাতেও

বেড়ে চলা জল সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ সরকারি কর্মকর্তাদের গলাতেও

স্পিটির একজন ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তা অরুণ শর্মা জানান, "এই গ্রাম যে প্রবল জল সংকটের শিকার এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা ইতিমধ্যেই প্রচুর প্রকল্প নিয়েছি, কিন্তু আমরা সম্পূর্ণ ভাবেই জলবায়ুর খামখেয়ালিপোনার দ্বারা প্রভাবিত। প্রতি বছর প্রায় ছয় সাত মাস এখানকার মানুষদের জীবনধারণ খুব কঠিন হয়ে পড়ে, তুষারপাতের কারণে এই সময়ে আমরা কোনও কাজ করতে পারিনা। "

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+