নিত্যানন্দের তৈরি দেশের পাসপোর্টের খোঁজ করছেন কোন সেলেব! সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্ট
নিজের দেশ থেকে পালিয়ে আস্ত একটা দেশ নিজেই গড়ে ফেলেছেন ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দ। আর সেই তথ্য গুজরাত পুলিশের হাতে এসে পৌঁছতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। গুজরাত পুলিশ আগেই অনুমান করেছিল যে দক্ষিণ আমেরিকার আশপাশের কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। আর সেই মতোই জানা গিয়েছে, ত্রিনিদাদের কাছে একটি ভূখণ্ডে দেশ গড়েছেন ধর্ষণে অভিযুক্ত স্বামী নিত্যানন্দ।

আর নিত্যানন্দ স্বামীর এমন দেশ গড়ার খবর দেশে প্রচার হতেই, ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন একটি টুইট করেন। সেই টুইটে তিনি জানতে চান, নিত্যানন্দের তৈরি 'কৈলাসা' নামক দেশটির পাসপোর্ট পেতে কী করণীয়? কটাক্ষের সুরে ক্রিকেট তারকা অশ্বিনের এমন টুইট এদিন খবরের শিরোনাম কেড়ে নেয়। অশ্বিন টুইট লেখেন ,' ভিসা পাওয়ার প্রক্রিয়াটা কি? সেটা কি অন অ্যারাইভালে পাওয়া যাবে?' এই টুইটের সঙ্গে ছিল 'হ্য়াশট্যাগ' হিসাবে ছিল 'কৈলাসা'।
একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী , কৈলাসা নামে একটি আলাদা দেশ গড়েছেন পলাতক ধর্মগুরু নিত্যানন্দ। সেই তথ্য অনুযায়ী, কৈলাসা এমন একটি দেশ যেখানে থাকবে না কোনও সীমান্ত। গোটা দেশই চলবে মন্দিরতান্ত্রিক নিয়মে। সেখানে বিশ্বের সমস্ত অত্যাচারিত হিন্দুরা আশ্রয় পেতে পারেন। উল্লেখ্য, নিত্যানন্দের দেশে রয়েছে আলাদা হলোগ্রাম। রয়েছে পাসপোর্টের বন্দোবস্ত।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications